News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সামরিক পর্যায় বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন
Image

ফের সামরিক পর্যায় বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): পূর্ব লাদাখের ডেপসাং সমভূমি, প্যাংগং ঝিল,  গোগড়া হট স্প্রিং এর বিতর্কিত এলাকাগুলি নিয়ে ফের মুখোমুখি সামরিক পর্যায় আলোচনায় বসতে চলেছে ভারত এবং চিন।

এর আগে সামরিক কমান্ডার পর্যায়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছিল। পরে হট লাইনের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বেরিয়ে না আসার ফলে ফের মুখোমুখি সামরিক শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে দুই দেশ। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা। কিন্তু চিনা সেনার বেপরোয়া মনোভাবের জন্য এবার আগামী শীতে এই অঞ্চলে সামরিক আস্তানা বজায় রাখার চিন্তাভাবনা করছে ভারত।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্যাংগং ঝিল এবং গোগড়া হট স্প্রিং এর মতো বিতর্কিত জায়গা থেকে এখনও পুরোপুরি সরে আসেনি চিন। মে মাসের পর থেকে এখনও পর্যন্ত বিপুল সমরসজ্জা নিয়ে ওইসব এলাকায় গেড়ে বসে আছে চিন।লাল ফৌজের প্রায় ৩০ হাজার সেনা জওয়ান এই এলাকাগুলির মধ্যে রয়েছে। প্যাংগং ঝিলের ফিংগার ফোর থেকে ফিংগার ফাইভে পিছু হটে গেলেও পুরোপুরি ফিংগার ফোর ছেড়ে যায়নি চিনা সেনা। মে মাসের পরে সময় থেকে ফিংগার ফোর থেকে ফিংগার এইট পর্যন্ত গেড়ে বসে আছে চিন। সেখানে অস্থায়ী নির্মাণও করছে তারা। গোগড়া হট স্প্রিং এলাকাতে ১৭ নম্বর পেট্রোলিং পয়েন্টে দুই দেশের সৈনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ফলে আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান করতে উদগ্রীব দুই দেশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top