News Flash

  • Home
  • Uncategorized
  • দিনভর বৃষ্টিপাতে নাকাল জনজীবন, আজ ভারী বর্ষণের সতর্কতা জারি
Image

দিনভর বৃষ্টিপাতে নাকাল জনজীবন, আজ ভারী বর্ষণের সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  দিনভর বৃষ্টিপাতে ত্রিপুরায় জনজীবনে ছন্দপতন হয়েছে৷ কিন্তু, আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হওয়ায় মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ আজ শুধু আগরতলায় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৮.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷



বর্ষা মরশুমে ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমান এখনো স্বাভাবিক রয়েছে৷ আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ প্রভাব পড়েছে৷ একদিকে করোনা-র প্রকোপ, অন্যদিকে প্রকৃতি-র রুদ্ররূপ ত্রিপুরাবাসীর নাভিশ্বাস তুলে দিয়েছে৷আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ত্রিপুরায় ৮ জেলাতেই বৃষ্টিপাত হয়েছে৷ তবে, পরিমান স্বাভাবিক ছিল৷ তাই, নদীর জলস্তর এখনও বিপদসীমা অতিক্রম করেনি৷ এদিকে, রাজধানী আগরতলা শহরে জল নিকাশি  ব্যবস্থায় পরিবর্তন হওয়ায় রাস্তাঘাট জলমগ্ণ হয়নি৷



আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে, কাল ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউন থাকবে৷ ফলে মানুষ এমনিতেই বাড়িঘর থেকে বের হবেন না৷ কিন্তু, নদীর চর সংলগ্ণ স্থানে বসবাসকারী-দের জন্য ভারী বৃষ্টিপাত গভীর চিন্তার বিষয় মনে করা অস্বাভাবিক নয়৷ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top