News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একজন শল্য চিকিৎসক দিয়ে চলছে ঊনকোটি জেলা হাসপাতাল, চরম সংকটে স্বাস্থ্য পরিষেবা
Image

একজন শল্য চিকিৎসক দিয়ে চলছে ঊনকোটি জেলা হাসপাতাল, চরম সংকটে স্বাস্থ্য পরিষেবা

কৈলাসহর, ১০ ফেব্রুয়ারী: স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী বদলি সিদ্ধান্তে চরম সংকটে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবা। বিগত প্রায় এক মাস ধরে ঊনকোটি জেলা হাসপাতালে মাত্র একজন শল্য চিকিৎসক কর্মরত থাকায় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কার্যত বন্ধ হয়ে পড়েছে। অথচ এই হাসপাতালই জেলার হাজার হাজার মানুষের শেষ ভরসার কেন্দ্র।

জানা গেছে, মাসখানেক আগে শল্য চিকিৎসক ডা. সৌরভ লোধকে আগরতলায় বদলি করা হয়। তাঁর পরিবর্তে ডা. চন্দন মল্লিককে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়োগের নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও কাজে যোগ দেননি। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে।

এ বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. রোহন পাল পরিস্থিতি স্বীকার করে জানান, বর্তমানে হাসপাতালে একজন মাত্র শল্য চিকিৎসক কর্মরত রয়েছেন। নতুন শল্য চিকিৎসক যোগ না দেওয়ায় পরিষেবা পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে।

বর্তমানে একাই অস্ত্রোপচার, ওপিডি এবং জরুরি বিভাগ সামলাতে হচ্ছে শল্য চিকিৎসক ডা. পল্লব দেববর্মাকে। অতিরিক্ত রোগীর চাপের কারণে একা কাজ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে জানান তিনি।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিস-এর নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে ন্যূনতম দু’জন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক থাকার কথা। কিন্তু সেই নির্দেশিকা কার্যত উপেক্ষিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন জেলার সাধারণ মানুষ।

এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ঊনকোটি জেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top