News Flash

  • Home
  • Uncategorized
  • সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও এডিসি নির্বাচনের রণকৌশল স্থির করতে বৈঠক আইএনপিটির
Image

সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও এডিসি নির্বাচনের রণকৌশল স্থির করতে বৈঠক আইএনপিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি সলতে পাকানো শুরু করে দিয়েছে৷ সোমবার জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি) এডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণে বৈঠক করেছে৷ সাংগঠনিক অবস্থা নিয়েও নেতারা চুলচেরা বিশ্লেষণ করেছেন৷ আজ দলের কেন্দ্রীয় কার্যকারিণী বৈঠক প্রসঙ্গে দলের সভাপতি বিজয় রাঙ্খল বলেন, এডিসি নির্বাচনের রণকৌশল নিয়েই মূলত আজ আমরা আলোচনায় বসেছি৷



আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, করোনা-র প্রকোপে লকডাউনে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে রয়েছে৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেও কোনওরকম নজর দেওয়া যাচ্ছে না৷ তাই, আজ পারস্পরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আন্দোলন আপাতত স্থগিত রাখা হয়েছে৷ কিন্তু আগামী দিনে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনের ছক তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, এডিসি নির্বাচনের রণকৌশল নির্ধারণেই আজ ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ তাছাড়া, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি নিয়েই আমাদের রণনীতি স্থির করতে হবে৷



এদিন আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল বলেন, আজকের বৈঠকে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রতিমোহন জমাতিয়া এবং লাদাখে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ২ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি৷ তাঁর কথায়, আইএনপিটি-র সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি এবং এডিসি নির্বাচন নিয়ে রণনীতি সম্পর্কে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top