নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ত্রিপুরার আটটি জেলায় বিক্ষোভ প্রদর্শন করছে প্রদেশ৷ পাশাপাশি আজ জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ই-মেলে আবেদন জানাবে প্রদেশ কংগ্রেস৷ শুধু তা-ই নয়, ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ব্লক স্তরে আন্দোলন আরও তীব্র করা হবে, জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস৷
বিশ্বাস জানান, আজ প্রদেশ কংগ্রেস পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আটটি জেলায় প্রতিবাদে শামিল হয়েছি৷ তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২৪৮ শতাংশ কমেছে৷ অথচ আমাদের দেশে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে৷ পীযূষ বিশ্বাসের কথায়, গত ২৩ দিনে ২২ বার বেড়েছে দাম৷ তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে৷ তাঁর বক্তব্য, করোনা-র প্রকোপে লকডাউনে মানুষের অবস্থা খুবই শোচনীয়৷ এরই মধ্যে প্রতিদিন জ্বালানির মূল্যবৃদ্ধি গোদের উপর বিষ ফেঁড়া হয়ে দাঁড়িয়েছে, কটাক্ষের সুরে বলেন তিনি৷
প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বাধ্য হয়ে আজ আমরা পথে নেমেছি৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন জারি থাকবে৷ তাঁর কথায়, সমস্ত জেলা কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ই-মেল পাঠানো হবে৷ তাছাড়া, ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সারা ত্রিপুরায় ব্লক স্তর পর্যন্ত আন্দোলনে মাঠে নামবেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মীগণ৷

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রাজ্যে আন্দোলনমুখী কংগ্রেস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















