News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আক্রান্ত চিকিৎসক করোনায় রাজ্যে নতুন সংক্রমিত ৩৪, সুস্থ ৬
Image

ফের আক্রান্ত চিকিৎসক করোনায় রাজ্যে নতুন সংক্রমিত ৩৪, সুস্থ ৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যে আরও ৩৪ জন করোনা আক্রান্ত৷ সোমবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে এই তথ্য দিয়েছেন৷ তিনি জানান, এদিন ৯৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৩৪ জনের মেেধ্য গোমতী জেলার ২৩ জন, পশ্চিম জেলার ৫ জন, খোয়াই জেলার ২ জন, ঊনকোটি জেলার ২ জন, দক্ষিণ ও সিপাহীজলা জেলার ১জন করে৷ এদিকে, ত্রিপুরায় আরও এক চিকিৎসক করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ তিনি শ্বাসকষ্ট নিয়ে খোয়াই হাসপাতালে ভরতি হয়েছিলেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এছাড়া, খোয়াই জেলা হাসপাতালের আরও দুই স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের সকলকে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷



ত্রিপুরায় এখন পর্যন্ত দুই চিকিৎসক করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ ইতিপূর্বে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের নমুনা সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত জনৈক মহিলা চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ তিনি বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷



খোয়াই জেলায় কর্মরত ওই চিকিৎসক দিন-চারেক আগে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ভরতি হন৷ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ গতকালই তাঁর রিপোর্ট এসেছে৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তিনি খোয়াই জেলায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কর্মরত৷



এদিকে, খোয়াই জেলা হাসপাতালের আরও দুই স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ একজন টিকাকরণ গাড়ির চালক এবং অপরজন গ্রুপ-ডি কর্মী৷ তাঁদের সকলকে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷ খোয়াই জেলা হাসপাতাল এবং আক্রান্ত চিকিৎসক যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন সেখানে স্যানিটাইজ করা হয়েছে৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আগামীকাল ওই চিকিৎসক যে ওয়ার্ডে ভরতি ছিলেন সেখানে রোগীদের নমুনা সংগ্রহ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top