News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওয়রে দুই নাবালিকাকে গণধর্ষণের দায়ে গ্রেপ্তার চার যুবক
Image

চাম্পাহাওয়রে দুই নাবালিকাকে গণধর্ষণের দায়ে গ্রেপ্তার চার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ খোয়াইয়ের চাম্পাহাওরের পূর্ব তকচায়ায় গণ ধর্ষণের শিকার দূই নাবালিকা৷ এই ঘটনায় গ্রেফতার চার৷  চার যুবক  দুই নাবালিকাকে  সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ৷ মামলা নিয়ে অভিযুক্ত চার যুবককে  পুলিশ গ্রেফতার করেছে৷



 ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার চাম্পাহাওরের পূর্ব তকচায়া ও উজান ময়দানের  দুই  নাবালিকা  বিকেলে    বাড়ি থেকে বের হয়ে  প্রায় এক দেড় কিলোমিটার দূরের   পাহাড়ি ঝর্ণা  দেখতে যায়৷ ঝর্ণা দেখে বাড়িতে  ফেরার সময় সন্ধ্যার  আঁধার ঘনিয়ে আসে৷  পাহাড়ী পথ  ধরে  তারা  হেঁটে বাড়িতে ফেরার সময়  চার অপরিচিত  যুবককে  তারা  এলাকায় সন্দেহ জনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে৷ 



সেই চার যুবক দুই নাবালিকাকে   নিরাপদে  শর্টকাট রাস্তা ধরে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে  পাশের  গভীর জংগলে নিয়ে যায়৷  সেখানে  ভোর রাত পর্যন্ত গণ ধর্ষণ চালায় বলে অভিযোগ৷ এর ফলে মেয়ে দুটি  এক সময় অসুস্থ হয়ে যায়৷ ধর্ষণের পর যুবকেরা  দ্রুত ঐ সান ত্যাগ করে কেটে   পড়ে৷ ভোরের আলো ফোটার পর  মেয়ে দুটি  কোন রকমে  বাড়িতে ফিরে আসে৷ বাড়ির লোকজনদের সব ঘটনা জানালে  বুধবার  চাম্পাহাওর থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ অবশেষে পুলিশ  শুক্রবার  অভিযুক্ত চার যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷ পুলিশ  শেষ পর্যন্ত  শনিবার  আটককৃতদের  গ্রেফতার দেখিয়ে  মামলা নথিভুক্ত করে৷  ধৃত যুবকেরা হলো, পূর্ব তকচায়ার কালীচরণ পাড়ার  সোনাচরণ দেববর্মা ও কনক রনন দেববর্মা, ভাটি ময়দানের  প্রসাদিয়া  পাড়ার মালিয়া দেববর্মা ও পূর্ব সিংগিছড়ার লাঠাবাড়ীর  অমিত দেববর্মা৷  জানা যায় যে, নাবালিকা মেয়ে দুটির বয়স ১৫ বছর ও ১৭   বছর৷ রবিবার  ধৃত যুবকদের আদালতে তোলা হয়৷ এই ঘটনায়   চাম্পাহাওর এলাকায়  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ রবিবার আদালতে তোলা হলে তাদের করোনা পরীক্ষা করা হয়৷  সোমবার তাদের ফের আদালতে তোলা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top