News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাতে নরসিমা রাওকে স্মরণ প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতে নরসিমা রাওকে স্মরণ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (হি. স.):  প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া থেকে শুরু করে কঠিন সময় দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন পিভি নরসিমা রাও বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবাসরীয় সকালে মন কি বাতের ৬৬ তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ। দেশকে কঠিন সময় নেতৃত্ব দিয়েছিলেন।ভারতীয় মূল্যবোধ এবং পাশ্চাত্যের সাহিত্য ও বিজ্ঞানে শিক্ষিত পি ভি নরসিমা রাও এক অসাধারণ ব্যক্তিত্ব। একাধিক বিদেশি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষার উপর তার দখল ছিল। নিজামের হাত থেকে হায়দ্রাবাদের স্বাধীনতা সংগ্রামের জন্য কিশোর বয়সেই ঝাঁপিয়ে ছিলেন তিনি। সেই সময় নিজাম হায়দ্রাবাদে বন্দেমাতরম গান গাওয়া বন্ধ করে দিয়েছিল। কিশোর নরসিমহা প্রতিবাদ করার বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। দেশবাসীর উচিত ভারতের নবম প্রধানমন্ত্রী সম্পর্কে আরো বেশি করে জানা ও বোঝা।

উল্লেখ করা যেতে পারে নয়ের দশকের প্রথম ভাগে এক কঠিন পরিস্থিতির সময় ভারতের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন পিভি নারসিমহা রাও। তার আমলেই ভারত উদারীকরণের পথে হাঁটে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top