News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে জয়ী হবে দিল্লি, আশা কেজরিওয়ালের
Image

করোনার বিরুদ্ধে জয়ী হবে দিল্লি, আশা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.): পাঁচটি পন্থা অবলম্বন করলে করোনার বিরুদ্ধে জিতবে দিল্লি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহে প্রত্যাশা মতোই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল। জুনের প্রথম সপ্তাহে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ শয্যার অভাবে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছিল। সেই সময় দিল্লিবাসীর কাছে দুটি পথ খোলা ছিল। হয় পুনরায় লকডাউন করা।আর নয় করোনার বিরুদ্ধে লড়াই করে যাওয়া। কিন্তু জনগণ করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মনস্থির করেছিল। করোনা যুদ্ধে জিততে গেলে পাঁচটি পন্থা অবলম্বন করতে হবে। প্রথমত হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বাড়ানো, বিপুল মাত্রায় পরীক্ষা, বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য অক্সিমিটার এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা। প্লাজমা থেরাপির প্রয়োগ সাফল্যমন্ডিত হয়েছে।

এ দিন থেকেই সেরোলজিক্যাল সার্ভে শুরু হয়েছে। গত এক সপ্তাহে দিল্লিতে উল্লেখজনক হারে হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দিল্লিতে ফাঁকা শয্যা রয়েছে ১৩৫০০। দৈনিক দিল্লিজুড়ে ২০ হাজার পরীক্ষা করা হচ্ছে।করোনা চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতলে ৪০ শতাংশ শয্যা সংরক্ষণ করা হয়েছে। বড় হাসপাতালগুলির সঙ্গে পার্শ্ববর্তী হোটেলগুলির একটা মেলবন্ধন ঘটানো হয়েছে।যাতে করে শয্যা সংখ্যা খামতি কোনভাবেই না হয়।

উল্লেখ করা যেতে পারে দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।পার্শ্ববর্তী হোটেলগুলির একটা মেলবন্ধন ঘটানো হয়েছে।যাতে করে শয্যা সংখ্যা খামতি কোনভাবেই না হয়।
প্রসঙ্গত দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top