News Flash

  • Home
  • Uncategorized
  • ফিফা ও সরকারের নির্দেশিকা মেনে ভারতে ফুটবল শুরু হবে, জানালেন কুশল দাস
Image

ফিফা ও সরকারের নির্দেশিকা মেনে ভারতে ফুটবল শুরু হবে, জানালেন কুশল দাস

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.) : করোনা পরিস্থিতিতে ভারতে ফুটবল শুরু হবে ফিফা ও সরকারের নির্দেশিকা মেনে। এমনটাই জানান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কুশল দাস । তিনি বলেন, ভারতে ফুটবল ফিরিয়ে আনার লক্ষ্যে  নিরাপত্তা ও মানুষের জীবন গুরুত্ব পাবে সবার আগে। ফুটবল মরশুম শুরু করা হবে সঠিক পরিস্থিতিতে এবং ফিফার ও সরকারের নির্দেশিকা মেনে।

তিনি বলেন, ‘ফুটবলে খেলোয়াড়দের শারীরক সংযোগ হতে বাধ্য। বডি-কন্টাক্ট খেলার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা বাধ্যতামূলক। লকডাউনের পর ফুটবল শুরুর বিষয়ে ফিফা গাইডলাইন জারি করেছে। কিছু নিয়ম পরিবর্তনও করেছে সাময়িকভাবে। এথনও পর্যন্ত যে সব লিগ শুরু হয়েছে, আমরা নজর রাখছি সেগুলির উপর। প্রথম দিন থেকেই আমরা সরকারি নির্দেশিকা মেনে চলেছি। যখন সবুজ সংকেত দেওয়া হবে, তার পরেই ফুটবল শুরুর উদ্যোগ নেব আমরা।’

এআইএফএফ-এর জেনারেল সেক্রেটারি ইঙ্গিত দেন যে, আইএসএল ও আই লিগের আগে ভারতে খালি গ্যালারিতে কিছু ফুটবল ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতি ও সরকারি অনুমতির উপর।

কুশল দাস বলেন, ‘এএফসির সূচি অনুযায়ী কাতারের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ অক্টোবরে খেলা হওয়ার কথা। তবে সেটাও সরকারি অনুমতি ছাড়া আয়োজন করা সম্ভব নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমাদের কাছে সবথেকে গুরুত্ব পাবে নিরাপত্তা ও মানুষের জীবন।’

শেষে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিফার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। টুর্নামেন্ট নভেম্বর থেকে পিছিয়ে নতুন বছরের শুরুতেই নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বকাপের আগে হাতে বেশ কয়েক মাস সময় রয়েছে। আশা করি ততদিনে পরিস্থিতির উন্নতি হবে। এত আগে থেকে বলা সম্ভব নয়, টুর্নামেন্ট খালি গ্যালারিতে হবে, নাকি দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে এটা ঠিক যে, বিশ্বকাপ ভারতের মেয়েদের ফুটবলকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top