News Flash

  • Home
  • Uncategorized
  • চিন নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস
Image

চিন নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.):  ভারত ও চিনের মধ্যে চলতে থাকা সীমান্ত বিবাদ নিয়ে ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করে চলেছে কংগ্রেস। সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারতের কোনও জমি দখল করে নেয়নি চিন। এমনকি কোন সেনা ছাউনি ও চিনের কাছে হাতছাড়া হয়নি।প্রধানমন্ত্রীর এমন মন্তব্য অসত্য বলে দাবি করেছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস।তাদের দাবির সত্যকে আড়াল করার জন্যই এই কথা বলেছেন তিনি। প্রসঙ্গটি যখন দেশের নিরাপত্তাকে নিয়ে তখন সত্যি কথাটা বলা উচিত প্রধানমন্ত্রীর।

শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন, যুদ্ধ না করে বিপক্ষের জমি দখল করার নীতি নিয়ে এগিয়ে চলেছে চিন। বিপক্ষের দূর্বলতার ফায়দা তুলে আগ্রাসনকে রক্ষণাত্মক বলে অভিহিত করছে লালফৌজ। চিন প্রথমে গালওয়ান উপত্যকায় ভারতীয় সীমান্তে হামলা চালায় আর এখন ভারত হামলা চালিয়েছে বলে দাবি করছে চিন। ভারতীয় ভূখণ্ডে কোনও চিনা অনুপ্রবেশ হয়নি এমন কথা বলে আদতে লালফৌজের হাত শক্ত করেছেন প্রধানমন্ত্রী। সেদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরেই চিন বলছে তারা কোনও হামলা করেনি।আত্মরক্ষার জন্যই তারা হাতাহাতি করেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top