News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব লাদাখে মোতায়ন এয়ার ডিফেন্স সিস্টেম
Image

পূর্ব লাদাখে মোতায়ন এয়ার ডিফেন্স সিস্টেম

নয়াদিল্লি, ২৭ জুন (হি. স.):  আকাশ পথে চিনের যেকোনো হামলা রুখে দিতে পূর্ব লাদাকের সীমান্তবর্তী এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে।ডিআরডিও দ্বারা নির্মিত এই এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের যে কোনও যুদ্ধবিমানকে ৩০ কিলোমিটারের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও দ্বারা নির্মিত এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভূমি থেকে আকাশে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে। ৩০ কিলোমিটারের মধ্যে ১৮ হাজার ফুট উচ্চতায় থাকা যেকোনো যুদ্ধবিমানকে এই প্রযুক্তি থেকে নির্গত ক্ষেপণাস্ত্র ঘুরিয়ে দিতে সক্ষম। এমনকি বালাস্টিক এবং ক্রুস শ্রেণির ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করতে পারে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনা এটি ব্যবহার করে।আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমে চারটি লঞ্চের রয়েছে। প্রতিটিতে তিনটে ক্ষেপণাস্ত্র ধরে। ৬৪ টার্গেট চিহ্নিত করে ১২ টির ওপর আঘাত হানতে সক্ষম এটি।
ইতিমধ্যেই লাদাখ বিমানঘাঁটিতে মিরাজ ২০০০, সুখোই ৩০ এস এমকেআই, জাগুয়ারের মতন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।সেনা জওয়ানদের পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক হেলিকপ্টার।এছাড়াও এমআই ১৭, ভি ৫ মিডিয়াম লিফট হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।যেখানে ভারতীয় সেনাবাহিনীর টহল দিচ্ছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য আকাশপথে চক্কর কাটছে ঘাতক অ্যাপাচি হেলিকপ্টার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top