News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : নতুন আক্রান্ত ৩৬ জন, সুস্থ হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশে দ্বিতীয় স্থানে
Image

করোনা : নতুন আক্রান্ত ৩৬ জন, সুস্থ হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশে দ্বিতীয় স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ রাজ্যে নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার ট্যুইট করে এই ঘোষণা দেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০২১ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে ৩৪ জনের বহিঃরাজ্য ভ্রমণের ইতিহাস রয়েছে৷ বাকি দুইজন সংস্পর্শে করোনা সংক্রমিত হয়েছেন৷ এদিকে, করোনা সংক্রামিত রোগীদের সুস্থ হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ ত্রিপুরায় কোভিড- ১৯ আক্রান্ত রােগীদের সুস্থ হওয়ার হার ৮১.৪৭ শতাংশ৷ প্রথম স্থানে রয়েছে মেঘালয়৷ তাদের সুস্থ হওয়ার হার ৮৯.৩৬ শতাংশ৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে করোনা-যুদ্ধে ত্রিপুরার সাফল্যের তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বর্তমানে সক্রিয় করােনা ভাইরাস আক্রান্ত রােগী রয়েছেন ২৩২ জন৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে ৫৯৫ জন এবং গৃহে একান্তবাসে ৫,৯২২ জন রয়েছেন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত মােট ৬১,২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, মােট ৬০,১৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ১,২৯৫ জনের কোভিড-১৯ রিপাের্ট পজিটিভ এসেছে৷ করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন ১,০৫৫ জন৷ তিনি দৃঢ়তার সাথে জানান, আজ পর্যন্ত ত্রিপুরায় করােনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ৮১.৪৭ শতাংশ৷


এদিকে, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে ১৫,০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী দাবি করেন৷ তাঁর আরও দাবি, আজকের দিনে ৯৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আজ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ এদিকে, আজ ৩১ জন করােনা আক্রান্ত রােগী সুস্থ হওয়ার পর ছুটি পেয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ তিনি বলেন, বাধারঘাট স্পোর্টস বয়েজ হোস্টেল থেকে ১৭ জন, কুমারঘাট পি আর টি আই থেকে ৮ জন, বি এস এফ হাসপাতাল থেকে ৪ জন এবং আমবাসা পলিটেকনিক থেকে ২ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পর ছুটি পেয়েছেন৷
এদিন শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপােষ্ট দিয়ে ৪৯৪ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ তার মধ্যে ১৮২ জন রয়েছেন ট্রাক ড্রাইভার, ৩২ জন রােগী এবং ৩০০ জন সাধারণ নাগরিক৷ আজ ১৪৫টি গাড়ি চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এর মধ্যে ৪০টি ট্রাক ও ৩টি যাত্রীবাহী গাড়ি এসেছে হটস্পট এলাকা থেকে৷ তিনি বলেন, গতকাল যে ৩২ জন করােনা রােগী পাওয়া যায় তার মধ্যে খোয়াই জেলার ১৫ জন, দক্ষিণ জেলার ১০ জন, সিপাহীজলার ৪ জন, পশ্চিম, উত্তর ও ধলাই জেলার ১ জন করে রয়েছেন৷ তিনি জানান, আজ ২টি ট্রেনে দিল্লি থেকে ২৮৭ জন এবং চেন্নাই থেকে ৪৪০ জন যাত্রী ত্রিপুরায় এসেছেন৷ তাদের সকলের সােয়াব টেষ্ট করা হবে৷ এছাড়া ফিলিপিন্স থেকে রাজ্যের ১জন নাগরিক গুয়াহাটিতে এসেছেন৷ তাকে রাজ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top