News Flash

  • Home
  • Uncategorized
  • আজকের প্রজন্ম জরুরি অবস্থার কলঙ্কজনক অধ্যায় সম্পর্কে জানে না : বিজেপি
Image

আজকের প্রজন্ম জরুরি অবস্থার কলঙ্কজনক অধ্যায় সম্পর্কে জানে না : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ জরুরি অবস্থার ভয়ঙ্করতম অধ্যায় আজকের প্রজন্মের কাছে তুলে ধরা উচিত৷ তাই আজ জরুরি অবস্থা-র ৪৫ তম বর্ষপূর্তি-তে সারা দেশে কালো দিবস পালন করছে বিজেপি৷ ত্রিপুরাতেই প্রায় ৩,০০০ স্থানে বিজেপি কালো দিবস পালন করেছে৷


সারা ত্রিপুরায় পারস্পরিক দূরত্ব এবং লকডাউনের নির্দেশিকা মেনে প্রায় ৩ হাজার স্থানে দলীয় কার্যকর্তা সমর্থকরা প্ল্যা-কার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন৷ এ-বিষয়ে বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, প্রত্যাশা অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার কার্যকর্তা-সমর্থক ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন৷ তাঁর কথায়, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেস লজ্জাবোধ করে না৷ তাই তাঁদের গণতন্ত্রের কলঙ্কজনক অধ্যায় মনে করিয়ে দিতে চাই৷

তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল৷ দেশের গণতন্ত্রে এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা হয়েছিল সেদিন৷ তাই কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আজ বিকেল চারটায় সমস্ত বুথে কার্যকর্তারা গলায় প্ল্যা-কার্ড ঝুলিয়ে জরুরি অবস্থার নিন্দা জানানো হয়েছে৷ তাঁর কথায়, রাজ্য কমিটির পদাধিকারী, দলের সকল নির্বাচিত প্রতিনিধিগণ, জেলা কমিটি, মণ্ডল কমিটি তথা সমস্ত মোর্চার পদাধিকারী সহ সদস্য এবং সদস্যাগণ ও ত্রিপুরার প্রত্যেক বুথ কমিটি এবং বুথের সমস্ত পৃষ্ঠাপ্রমুখদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে সবর্োচ্চ ২০ জন একত্রিত হয়ে ওই কর্মসূচি পালন করেছেন৷ তিনি বলেন, বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা উদয়পুরে দলীয় কার্যকর্তা ও সমর্থকদের সাথে ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন৷


টিঙ্কু রায়ের কথায়, আজকের প্রজন্ম জরুরি অবস্থার ইতিহাস সম্পর্কে জানে না৷ দেশের গণতন্ত্রের কলঙ্কজনক অধ্যায় সম্পর্কে অবগত নন তাঁরা৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, বিরোধী কণ্ঠ দমিয়ে রাখার জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছিল৷ অথচ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, কংগ্রেস আজ গণতন্ত্র ভুলুণ্ঠিত বলে দাবি করে সুর চড়াচ্ছে৷ তাদের লজ্জা নেই, তাই তারা গণতন্ত্র নিয়ে কথা বলার সাহস দেখাতে পারে, বিদ্রুপের সুরে বলেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top