News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে স্ত্রীর মর্যাদা দাবি করে স্বামীর বাড়ির বাইরে ধরনা তরুণীর
Image

লকডাউনে স্ত্রীর মর্যাদা দাবি করে স্বামীর বাড়ির বাইরে ধরনা তরুণীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ লকডাউনের আবর্তে স্ত্রীর মর্যাদা দাবি করে স্বামীর বাড়ির বাইরে ধরনায় বসেছেন জনৈক তরুণী৷ আগামীকাল পুলিশের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনাক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ আজ বৃহস্পতিবার পুলিশ তরুণীটির পাশাপাশি অভিযুক্ত স্বামী ও শাশুড়িকেও থানায় নিয়ে গিয়েছিল৷ অবশেষে সমস্যার সমাধানে সম্মত হাওয়ায় তাঁদের আজ পুলিশ ছেড়ে দিয়েছে৷ এ ঘটনায় আজ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে তুলকালাম অবস্থার সৃষ্টি হয়েছিল৷
ধর্মনগরের শিববাড়ি এলাকার বাসিন্দা কল্পজ্যোতি নাথের সাথে একই থানাধীন রাধাপুর এলাকার বাসিন্দা স্বপ্ণা নাথ প্রণয়ের সূত্রে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন বলে দাবি এই তরুণীর৷ বেঙ্গালুরু থাকাকালীন তাঁদের বিয়ে হয়েছিল৷

প্রমাণ হিসেবে মাথায় সিঁদুর এবং হাতে শাঁখা পরে স্বামী কল্পজ্যোতি নাথের সাথে তোলা ছবিও দেখিয়েছেন৷ কিন্তু ত্রিপুরায় ফেরার পর থেকে স্বামী তাঁকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন৷ তাই আজ তিনি অধিকার আদায়ে ধরনায় বসেছেন বলে জানিয়েছেন৷
স্বপ্ণা নাথ দাবি করেন, এক বছর আগে বেঙ্গালুরুতে কল্পজ্যোতি নাথের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে৷ সেখানে তাঁরা একসাথেই স্বামী-স্ত্রী হিসেবে সংসার করেছেন৷ তিনি বলেন, দু’জনেই বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় কাজ করেছেন৷ কিন্তু লকডাউনে তাঁদের ত্রিপুরায় ফিরতে হয়েছে৷


স্বপ্ণার কথায়, বেঙ্গালুরু থেকে ফিরে আসার পর আমরা নিজ নিজ বাড়িতে চলে গিয়েছিলাম৷ কারণ, দুজনকেই গৃহে একান্তবাসে থাকতে হবে৷ তাঁর দাবি, কিছুদিন পর কল্পজ্যোতি তাঁকে বাড়ি নিয়ে যাবে বলে স্থির হয়েছিল৷ কিন্তু এখন তাঁর স্বামী বিয়ের বিষয়টি অস্বীকার করছে৷ তাই বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদা আদায়ে ধরনায় বসেছি, বলেন তিনি৷ তাঁর সাফ কথা, অধিকার আদায় না করে ধরনা থেকে উঠব না৷
এদিকে, স্ত্রীর মর্যাদার দাবিতে তরুণীর ধরনাকে ঘিরে ধর্মনগর মহকুমা জুড়ে হইচই শুরু হয়ে যায়৷ প্রচুর মানুষ স্বপ্ণার কাণ্ড দেখার জন্য ভিড় করতে শুরু করেন৷ খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ ছুটে যায়৷ অনেক বোঝানোর পর স্বপ্ণাকে পুলিশ ধরনাস্থল থেকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়৷ সাথে পুলিশ কল্পজ্যোতি নাথ ও তার মাকেও থানায় নিয়ে যায়৷


এ-বিষয়ে অভিযুক্ত স্বামী কল্পজ্যোতি নাথ বলেন, তাঁকে মিথ্যা সম্পর্কের নামে জড়ানো হচ্ছে৷ স্বপ্ণার সাথে বেঙ্গালুরুতে একসাথে ছিলেন তিনি, কিন্তু বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন কল্পজ্যোতি৷ পুলিশ এই ঘটনায় মধ্যস্থতার চেষ্টা করছে৷ আগামীকাল আলোচনার মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত ফয়সালা হবে৷ তাতে সম্মত হওয়ায় পুলিশ তিনজনকেই ছেড়ে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top