News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থা :কংগ্রেসের অমার্জনীয় পাপ, টুইটারে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
Image

জরুরি অবস্থা :কংগ্রেসের অমার্জনীয় পাপ, টুইটারে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ ১৯৭৫ সালে জরুরি অবস্থা ছিল কংগ্রেস-এর অমার্জনীয় পাপ৷ আজ টুইট বার্তায় কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কার্যকালে ওই জরুরি অবস্থাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলে মন্তব্য করেছেন তিনি৷


আজ মুখ্যমন্ত্রী জরুরি অবস্থা-র ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেন, জোর করে নির্বীজকরণে সারা দেশে এক ভয়ঙ্কর ত্রাসের তরঙ্গ তৈরি করেছিল কংগ্রেস৷ লক্ষ লক্ষ অসহায় মানুষকে জোর করে নির্বীজকরণ করা হয়েছিল৷ তাতে অনেকে প্রাণও হারিয়েছিলেন৷
এদিন তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, তৎকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থায় ১,৪০,০০০ মানুষ বিনা বিচারে গ্রেফতার হয়েছিলেন৷


মুখ্যমন্ত্রী আজ ১০৯৫-এর জরুরি অবস্থাকে কংগ্রেসের অমার্জনীয় পাপ বলে মন্তব্য করে বলেন, ঘোষণাপত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই জেপি নারায়ণ, মোরারজি দেশাই, এলকে আদবাণী এবং অটলবিহারী বাজপেয়ীর মতো জাতীয় স্তরের শীর্ষ নেতা সহ কয়েকশো নেতাকে রাতারাতি কারাবন্দি করা হয়েছিল৷ সমস্ত বড় বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন আমলাতন্ত্র, পুলিশ, সংবাদ মাধ্যম এবং বিচার বিভাগকে কংগ্রেস সরকার ভেঙে চুরমার করে দিয়েছিল৷ তা কখনও ভুলানো যাবে না, ক্ষোভের সুরে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top