News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে দশ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু গন্ডাছড়ায়
Image

জলে ডুবে দশ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৫ জুন৷৷ জলে ডুবে দশ বছরের এক শিশুর মৃত্যু৷ তার নাম মন্তোষ ত্রিপুরা৷ বাড়ি গন্ডাছড়া দুর্গাপুর এলাকায়৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল চারটায়৷ এই সময় দিদির সাথে গ্রামের এক পুকুরে সে স্নান করতে যায়৷ হঠাৎ দিদির চোখ এড়িয়ে সে জলে ডুবে যায়৷


পরে আশপাশ এলাকার মানুষ সহ বাড়ির লোকজনরা ছুটে এসে শিশুটিকে জল থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে৷ উল্লেখ্য শিশুটির বাবা কর্মসূত্রে মিজোরাম থাকে৷ চার বছর আগে তার মা তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে যায়৷ শিশুটি তার ঠাকুরমার সাথে থাকত৷ তার অকাল মৃত্যুতে তার ঠাকুরমা ভেঙ্গে পড়ে৷ পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top