News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩২, সুস্থ ১২২
Image

রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩২, সুস্থ ১২২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ একদিনের বিরাম শেষে আজ ত্রিপুরায় নতুন করে ৩২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদের মধ্যে ২৪ জনের ভ্রমণ ইতিহাস রয়েছে এবং বাকিদের করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১২৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এদিকে, আজ ১২২ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে৷


আজ রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় বলেন, ১১৪১টি নমুনা পরীক্ষায় ৩২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি জানান, আজ করোনা আক্রান্ত-দের মধ্যে খোয়াই জেলায় ১৫ জন, দক্ষিণ জেলায় ১০ জন, সিপাহীজলা জেলায় ৪ জন এবং পশ্চিম, উত্তর এবং ধলাই জেলায় ১ জন করে বাসিন্দা রয়েছেন৷


এদিকে, আজ ১২২ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাই, তাদের ছুটি দেওয়া হয়েছে৷ জানা গেছে, সাগর মহল কোভিড কেয়ার সেন্টার থেকে ৬০ জন, বাধারঘাট স্পোর্টস হোস্টেল থেকে ৫৭ জন, উদয়পুর পিআরটিআই থেকে ৩ জন এবং ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার থেকে ২ জন-কে ছুটি দেওয়া হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১২৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯ জন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top