News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থার সময় গণতন্ত্ররক্ষাকারীদের দেশ কখনই ভুলবে না : প্রধানমন্ত্রী
Image

জরুরি অবস্থার সময় গণতন্ত্ররক্ষাকারীদের দেশ কখনই ভুলবে না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): সাল ১৯৭৫, ২৫ জুন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। লক্ষাধিক মানুষ জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র কায়েম করতে আন্দোলনে সামিল হয়েছিলেন নবীনরাও। আর এরই জেরে দু’বছর পর উঠে যায় জরুরী অবস্থা। জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার জন্য যাঁরা সংগ্রাম করেছিলেন তাঁদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বার্তা, জরুরি অবস্থার সময় গণতন্ত্ররক্ষাকারীদের দেশ কখনই ভুলবে না।

জরুরি অবস্থা জারির ৪৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘ঠিক ৪৫ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। গণতন্ত্রকে রক্ষার জন্য সেই সময় যাঁরা সংগ্রাম করেছিলেন, নির্যাতন সহ্য করতে হয়েছিল যাঁদের, তাঁদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। তাঁদের ত্যাগ ও বলিদান দেশবাসী কখনই ভুলবে না।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top