News Flash

  • Home
  • Uncategorized
  • মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ ভারতকে এগিয়ে নিয়ে যাবে : কে শিবন
Image

মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ ভারতকে এগিয়ে নিয়ে যাবে : কে শিবন

বেঙ্গালুরু, ২৫ জুন (হি.স.): বেসরকারি সংস্থাগুলিও এবার মহাকাশ অভিযানের জন্যে রকেট বানাতে পারবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র দরজা খুলে গেল বেসরকারি সংস্থার জন্য। ইসরো-র চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। সম্প্রতি ভারতের মহাকাশ ক্ষেত্রে (স্পেস সেক্টর) বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এরপরেই বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইসরো-র প্রধান কে শিবন।

ভিডিও বার্তায় ইসরো প্রধান বলেন, ‘সেক্টর স্পেস এক্টিভিটিকে আরও বেশি প্রোমোট করবে মহাকাশ বিভাগ। এর ফলে যেমন অনেক বেশি সংখ্যক রকেট তৈরি হবে, তেমনই বাণিজ্যিক ভাবে স্পেস বেসড সার্ভিসের পরিমানও বাড়বে। পৃথিবীর খুব কম দেশের কাছেই অত্যাধুনিক স্পেস টেকনোলজি আছে। ভারত তার মধ্যে অন্যতম। এতে বেসরকারি বিনিয়োগের ফলে ভারত আরও দ্রুত উন্নতি করবে। কেন্দ্র মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়ে খুব ভালো কাজ করেছে।’ কে শিবন আরও জানান, ‘ভারতের আর্থসামাজিক উন্নয়নে স্পেস বেসড সার্ভিসের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের ফলে মহাকাশ গবেষণা আরও দ্রুত ও সঠিক হবে। ফলে দেশের টেকনোলজি আরও উন্নত হবে।’

প্রসঙ্গত, এখন থেকে রকেট তৈরি, স্যাটেলাইট এবং অন্যান্য উৎক্ষেপণে-র সহযোগী হতে পারবে বেসরকারি সংস্থা। আমাদের দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা যাতে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর ফলে ইসরো-র গবেষণামূলক কাজ কমে যাবে, এমনটা মোটেও নয়-জানিয়ে দিয়েছেন কে শিবন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top