News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি
Image

পশ্চিম থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলা শহরে পশ্চিম থানার নাকের ডগায় পোস্টফিস চৌমুহনিতে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ নিশিকুটুম্বরা দোকানের সামনের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ স্বত্বাধিকারী কৃষ্ণা চক্রবর্তী বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দোকান খুলতে এসে দেখেন দরজা ভাঙা৷ সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷ কৃষ্ণা চক্রবর্তীর দাবি, প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে তাঁর৷


পশ্চিম আগরতলা থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কৃষ্ণা৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেছেন দোকান মালিক সহ অন্য ব্যবসায়ীরা৷ থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এ-ধরনের চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ইতিপূর্বেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে৷ পর পর এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন এলাকাবাসী৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো সহ তাঁদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা৷ যদিও পুলিশ কালঘাম ঝড়িয়ে পরিমল কর নামে এক ব্যক্তিকে আটক করেছে৷ পুলিশের দাবি সে চুরির সাথে জড়িত৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top