News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদে ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

আহমেদাবাদে ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

আহমেদাবাদ, ২৪ জুন (হি.স.): গুজরাটের আহমেদাবাদে, গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এ অবস্থিত ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার সকালে আহমেদাবাদের সানন্দ এলাকায় গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এ অবস্থিত ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সমগ্র কারখানায় ছড়িয়ে পড়ে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২৫টি ইঞ্জিন। আহমেদাবাদে এসপি (গ্রামীণ) কে টি কামারিয়া জানিয়েছেন, ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ ও কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তাই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top