News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের আখাউড়ায় ত্রিপুরার মহারাজা নির্মিত মন্দিরে রথযাত্রা
Image

বাংলাদেশের আখাউড়ায় ত্রিপুরার মহারাজা নির্মিত মন্দিরে রথযাত্রা

আখাউড়া (বাংলাদেশ), ২৩ জুন (হি.স.)৷৷ ত্রিপুরার মহারাজা কর্তৃক নির্মিত নয়শো বছর পুরনো শ্রীশ্রী রাধামাধব আখড়া-য় রথযাত্রা পালনের মাধ্যমে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করেছে৷ বাংলাদেশের আখাউড়ায় রাধামাধব মন্দিরে রথের দড়িতে টান পড়েছে ঠিকই, তবে করোনা-র প্রকোপে শুধুই নিয়ম রক্ষায় উৎসব পালিত হয়েছে৷ করোনা মোকাবিলায় লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা মেনে ঢাকের তালে এবং হরিনাম কীর্তনের সাথে নেচে-গেয়ে ভক্তদের আনন্দ উদযাপন হয়নি৷ তবে, কাঁসর-ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে এবং উলুধবনিতে রথের চাকা ঘুরেছে মন্দির চত্বরেই৷

করোনা-র দাপটে এ-বছর মন্দিরের ’রাজ’ গেট খোলা হয়নি৷ কিন্তু, পারস্পরিক দূরত্ব বজায় রেখে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আখতার রেইনা৷

প্রসঙ্গত, চাকলা রোশনাবাদ ত্রিপুরার অবিচ্ছেদ্য অংশ ছিল৷ কিন্তু, দেশ স্বাধীন হওয়ার পর ত্রিপুরার ভারতভুক্তির সময় চাকলা রোশনাবাদ পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে মানচিত্রে স্থান পায়৷ তাতে ত্রিপুরা-র সাথে চাকলা রোশনাবাদের আক্ষরিক অর্থে সম্পর্ক ছিন্ন হয়ে যায়৷ কিন্তু ত্রিপুরার সাথে হৃদয়ের টান ঠিক একই রয়ে যায়৷ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা অসামান্য অবদান রেখেছে৷ বাংলাদেশ সরকার আজও তাই ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করে না৷ আখাউড়াস্থিত ওই রাধামাধব মন্দির ত্রিপুরার মহারাজাদের ইতিহাস আজও বহন করে চলেছে৷

শ্রীশ্রী রাধামাধব আখড়া পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক চন্দন কুমার ঘোষ জানান, প্রায় নয়শো বছর আগে ত্রিপুরার মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন৷ এখানকার রথ উৎসবও সুদীর্ঘ বছরের ঐতিহ্য বজায় রেখেছে৷ করোনা-র প্রকোপে মন্দির চত্বরেই এবারের রথযাত্রা সীমাবদ্ধ ছিল৷ তাঁর কথায়, ১৯৫২ সাল পর্যন্ত ত্রিপুরা থেকেই মন্দির পরিচালনায় অনুদান আসত৷ এখন স্থানীয়দের চাঁদায় মন্দির পরিচালনা হচ্ছে৷ তিনি বলেন, দুই দেশের সম্প্রীতির মেলবন্ধনে এই মন্দিরের বিরাট ভূমিকা রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top