News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতীকে ধর্ষণ অভিযুক্ত পলাতক পুলিশ ধরল বাবা ও ভাইকে
Image

যুবতীকে ধর্ষণ অভিযুক্ত পলাতক পুলিশ ধরল বাবা ও ভাইকে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ জুন৷৷ বিয়ের প্রলোভন দেখিয়ে বলপূর্বক ধর্ষণ এক যুবতীকে৷ কদমতলা থানা এলাকার সাতসঙ্গম এলাকায় শশুর বাড়িতে এসে পাশের বাড়ির যুবতীকে ধর্ষণ৷ অভিযুক্ত জামাতা অনিল নমঃ (৩০)৷ ধর্মনগরের কালিকাপুরের বাসিন্দা৷ যুবতীকে ফুসলিয়ে প্রথমে ধর্ষন ও পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণকারীর বাবা ও ভাই  যুবতীকে মারপিট করার মতো গুরুতর অভিযোগ যুবতীর৷

বর্তমানে অনিল নমঃ পলাতক হলেও কদমতলা থানার পুলিশ অভিযুক্তের বাবা ও ছোট ভাইকে গ্রেপ্তার করেছে৷ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৮ জুন বৃহস্পতিবার ধর্মনগরের কালিকাপুরের বাসিন্দা অনিল নমঃ পিতা সুনীল নমঃ কদমতলা থানাধীন সাতসঙ্গম এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে৷ আর ঐদিন সন্ধ্যাবেলা অনিল নমের শ্বশুরবাড়ির পাশের ঘরের নির্জনতার সুযোগ নিয়ে ২০ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন ও বল পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ তখন ওই যুবতীর অন্ধ পিতা ঘরে ছিল না৷ যুবতী ছোট ভাই ঘটনাটি প্রত্যক্ষ করে আশপাশের লোকজন ও তার বাবাকে জানায়৷ঘটনাটি জানতে পেরে যুবতীর পিতা ও আশপাশের জনগণ ছুটে এসে অনিল নমকে হাতেনাতে পাকড়াও করে৷ তারপর বসানো হয় সালিশি সভা৷ সালিশি সভায় অভিযুক্ত অনিল নমঃ ধর্ষিতা যুবতী,তার পরিবার ও সালিশি সভায় উপস্থিত সকলের কাছে প্রতিশ্রুতি করে সে ওই যুবতীকে বিয়ে করবে৷ কিন্তু জানা যায় অনিল নমঃ আগে থেকেই বিবাহিত৷ তা সত্ত্বেও সালিশি সভার মাধ্যমে অভিযুক্তের স্ত্রী ও আত্মীয়-স্বজনরা ধর্ষিতা যুবতীকে বিয়ে করার সম্মতি জানান৷

সালিশি সভার বিচার অনুসারে অভিযুক্ত অনিল নমঃ ওই যুবতীকে সামাজিকভাবে বিয়ে করবে বলে জানায়৷ পরের দিন অর্থাৎ শুক্রবার ধর্ষিতা যুবতী ও অনিল নমকে নিয়ে অভিযুক্তের  আত্মীয়পরিজনরা কালিকাপুরের নিজ বাড়িতে চলে যান৷ সেখানে যাওয়ার পর ধর্ষিতা যুবতীকে অভিযুক্ত অনিল তার বাবা ও ছোট ভাই মিলে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় বলে ধর্ষিতা যুবতীর অভিযোগ৷ সেখান থেকে নিরুপায় হয়ে সাত সঙ্গম এলাকার বাবার কাছে আশ্রয় নেয় ধর্ষিতা যুবতী৷ তারপর গতকাল রাত্রিবেলা ধর্ষিতা যুবতী অভিযুক্ত অনিল নমের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে পাশাপাশি  তার বাবা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে মারপিটের মামলা রুজু করে৷

 বর্তমানে অভিযুক্ত ধর্ষনকারী জামাতা অনিল নমঃ পলাতক হলেও ইতিমধ্যে কদমতলা থানার পুলিশ অভিযুক্তের পিতা সুনীল নমঃ (৫৫) এবং ছোট ভাই গোপাল নমকে গ্রেফতার করেছে৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ খুব শীঘ্রই অভিযুক্ত ধর্ষণকারী অনিল নমকে জালে তুলবে বলেও জানিয়েছে কদমতলা থানার পুলিশ৷ অপরদিকে সুষ্ঠু বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ ধর্ষিতা যুবতী ও তার অন্ধ পিতা৷এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ অভিযুক্ত নরপিশাচ অনিল নমকে গ্রেপ্তার করে কি শাস্তি প্রদান করে?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top