News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে ৫০, মেঘালয়ে দুই নতুন করোনা পজিটিভ, সংক্রমিতের সংখ্যা বেড়ে যথাক্রমে ৩৩০ এবং ৪৬
Image

নাগাল্যান্ডে ৫০, মেঘালয়ে দুই নতুন করোনা পজিটিভ, সংক্রমিতের সংখ্যা বেড়ে যথাক্রমে ৩৩০ এবং ৪৬

গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) :  নাগাল্যান্ডে আজ একসঙ্গে নতুন ৫০ জনের দেহে ধরা পড়েছে কোভিড-১৯ পজিটিভ। পাশাপাশি মেঘালয়েও আরও দুজনের শরীরে সংক্রমণের তথ্য পাওয়া গেছে। নতুন আক্রান্তদের নিয়ে নাগাল্যান্ডে মোট সংখ্যা ৩৩০ এবং মেঘালয়ে ৪৬-এ পৌঁছেছে।

মঙ্গলবার নাগাল্যান্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংন্যু ফোম তাঁর অফিশায়াল টুইটে জানিয়েছেন, আজ আরও ৫০ জনের দেহে ধরা পড়েছে কোভিড-১৯ পজিটিভ। সোমবার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে আজ এই ৫০ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। পজিটিভ রোগীদের মধ্যে ডিমাপুর কোয়ারেন্টাইন সেন্টারের ২৪ জন, কোহিমা কোয়ারেন্টাইন সেন্টারের ১৪ জন এবং পেরেন কোয়ারেন্টাইন সেন্টারের ১২ জন। নাগাল্যান্ডে মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন এবং এখনও সক্রিয় রোগী রয়েছেন ১৮৯ জন।

এদিকে মেঘালয়েও নয়া আরও দুজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা টুইট করে বলেছেন, উত্তরপ্রদেশ থেকে আগত দুজনের নমুনা টেস্ট করে পজিটিভ এসেছে। এঁরা দক্ষিণ গারোপাহাড় জেলার বাসিন্দা। দুজনেই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, এঁদের নিয়ে মেঘালয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪৬ হয়েছে। একজনের মৃত্যুর পাশাপাশি ৩৭ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রয়েছেন আটজন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top