News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার কারণে হজে যাবে না ভারতীয় মুসলমানরা : মুক্তার আব্বাস নাকভি
Image

করোনার কারণে হজে যাবে না ভারতীয় মুসলমানরা : মুক্তার আব্বাস নাকভি

নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): করোনার জেরে এই বছর সৌদি আরবে হজ করতে যাবে না ভারতীয় মুসলমানরা বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। মঙ্গলবার মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনের ফোন এসেছিল। ফোনে তিনি ভারতীয় মুসলমানদের করোনার কারণে হজে না যাওয়ার পরামর্শ দেন।গোটা দুনিয়ার মতো সৌদি আরবেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।সৌদি আরবের এমন পরামর্শ স্বাগত যোগ্য।জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবারের মতন ভারতীয়দের হজ যাত্রা বাতিল করা হল। 

২০২০ সালে সৌদি আরবে হজে যাওয়ার জন্য ২ লাখ ১৩ হাজার আবেদনপত্র জমা পড়েছিল। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে অর্থ দিয়েছিল।তা ফেরত দিয়ে দেওয়া হবে। এদিন থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৯ সালে ২ লাখ ভারতীয় মুসলমান হজে গিয়েছিল। যার মধ্যে ৫০ শতাংশই মহিলা ছিল। ২০১৮ সালে মেরহম প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে হজে যাওয়া মহিলাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪০।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top