News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় স্মারক সামাজিক সংস্থার
Image

নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় স্মারক সামাজিক সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উত্তর যোগেন্দ্রনগর এলাকায় নেশা কারবারি এবং নেশাখোরদের দৌরাত্ম্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ সবকিছু জেনেশুনে পুলিশ কার্যকরী কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন৷


সবুজ সামাজিক সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোমবার কলেজ টিলা পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ সংস্থার কর্মকর্তারা অভিযোগ করেছেন উত্তর যোগেন্দ্রনগর, দত্তপাড়া সহ আশপাশ এলাকায় নেশাকারী এবং নেশাখোরদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে৷ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে পুলিশ কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণে বাধ্য হয়ে যুবসমাজকে রক্ষার তাগিদে সবুজ সামাজিক সংস্থা পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করেছে৷


কলেজ টিলা পুলিশ ফাঁড়ির ওসিরকাছে ডেপুটেশন প্রদান করে সংস্থার কর্মকর্তারা এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি জানিয়েছেন৷ পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই নেশা কারবারিরা এলাকায় ব্যাপকভাবে তাদের নেশা বাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ করেছেন তারা৷ পুলিশ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে সংস্থার কর্মকর্তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ নেশা কারবারিদের বিরুদ্ধে তারাই গর্জে উঠবেন৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশকে দায়ী থাকতে হবে বলেও উল্লেখ করা হয়৷ কলেজ টিলা পুলিশ ফাঁড়ির ওসি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top