News Flash

  • Home
  • Uncategorized
  • মনকে সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত যোগাভ্যাস : মুখ্যমন্ত্রী
Image

মনকে সুস্থ রাখতে প্রয়োজন নিয়মিত যোগাভ্যাস : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ বিশ্বব্যাপী করোনা মহামারির সঙ্গে লড়াই করতে হলে আমাদের সুস্থ সবল থাকা আবশ্যক৷ আর তার জন্য চাই প্রতিনিয়ত যোগাভ্যাস৷ রবিবার আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষ্যে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আগেই তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান রেখেছিলেন, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সবাই যাতে সামাজিক দূরত্ব অনুসরণ করে এই দিনটি পালন করেন৷ একই সাথে সবাইকে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে যোগাভ্যাস করারও আবেদন রাখেন তিনি৷ তাই মুখ্যমন্ত্রী এদিন আন্তর্জাতীক যোগা দিবস উদযাপন করলেন নিজের সরকারি আবাসে পরিবারের সবার সাথে দীর্ঘক্ষণ প্রাণায়াম যোগা করে৷ পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী দেশবাসীর উদ্দেশ্যে আপিল করেছিলেন প্রত্যেকে যেন নিজ নিজ বাড়িতেই পরিবারের সঙ্গে যোগাভ্যাস করেন৷ তাই এবছর তিনি পরিবারকে সঙ্গে নিয়ে নিজের সরকারি আবাসেই যোগাভ্যাস করে দিনটি উদযাপন করলেন৷ একই সাথে সবাইকে নিয়মিত যোগার অনুশীলন করার আবেদন রাখেন৷


মুখ্যমন্ত্রী আগেই সবার প্রতি আবেদন রেখেছিলেন , এবছর আন্তর্জাতীক যোগা দিবস উপলক্ষ্যে সবাই যেন নিজ বাড়িতেই যোগাভ্যাস করেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন৷ যারাই মুখ্যমন্ত্রীর এই আবেদনে সারা দিয়ে সামাজিক মাধ্যমে যোগার ছবি শেয়ার করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি৷ এতে নিজের খুশি ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র এই একটি দিনই নয় বরং প্রতিদিনই যাতে শরীর ও মনকে সুস্থ রাখতে সবাই যোগাভ্যাস করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top