News Flash

Image

শ্রীনগরে নিকেশ তিন জঙ্গী

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): জঙ্গি দমনে বড়সড় সাফল্য। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে নিকেশ তিন জঙ্গি ।রবিবার সকালে গোপন সূত্র থেকে খবর পেয়ে শ্রীনগরের শহরতলীতে জাদিবলে যৌথ অভিযান চালায়  সিআরপিএফের কুইক অ্যাকশন টিমের ১১৫, ২৮ নম্বর ব্যাটালিয়ন এবং জম্বু কাশ্মীর পুলিশের স্পেসাল অপারেশন গ্রুপের জওয়ানরা।

সামরিক পরিভাষা এই ধরনের তল্লাশি অভিযানকে কর্ডন এন্ড সার্চ অপারেশন বলা হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে, মোবাইল ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়ে এই অভিযান চলে।অভিযান চালানোর পর জঙ্গিদের খোঁজ পাওয়া যায়। একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল তারা।তল্লাশিরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় জওয়ানরা । শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তিন জঙ্গিকে নিকাশ করা গিয়েছে।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, তিনজন জঙ্গীদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা।গতমাসে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালানোর দায়ে অভিযুক্ত ছিল এই তিন জঙ্গি। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল এমনকি পরিবারের লোকেদের ডেকে এনে তাদের আত্মসমর্পণ করার আহ্বান করা হয়। তাদের আত্মসমর্পণ করার জন্য আড়াই ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি  এবং গ্রেনেড ছোড়ে। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। অবশেষে নিকেশ হয় ওই তিন জঙ্গি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top