নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।পূর্ব লাদাখে চিন লাগোয়া সীমান্তে কি পরিস্থিতি, তা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ করা যেতে পারে রাশিয়ার ভিকট্রি ডে সামরিক প্যারেডে অংশগ্রহণ করতে সোমবার রাশিয়ার উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন রাজনাথ সিং। ২৪ জুন মস্কোতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভিকট্রি ডে সামরিক প্যারেডে অংশগ্রহণ করবেন রাজনাথ সিং। এই প্যারেডে ভারতের তিন বাহিনীর সেনা নিয়ে গঠিত একটি কন্টিনজেন্টও অংশগ্রহণ করবে। ভারতের প্রায় ৭৫ জন জওয়ান অংশগ্রহণ করবে। এদের নেতৃত্বে থাকবেন কর্নেল পদমর্যাদার সম্পন্ন এক সেনা আধিকারিক।এই প্যারেড ৯ মে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের, তা পিছিয়ে গিয়ে ২৪ শে জুন করা হয়।

পূর্ব লাদাখ প্রসঙ্গে ফের তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক রাজনাথের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















