News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জেরে ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন,দেখানো হবে ছ’টি মহাদেশে
Image

করোনার জেরে ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন,দেখানো হবে ছ’টি মহাদেশে

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): করোনার জেরে ইতিমধ্যে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।এই পরিস্থিতিতে বিশ্বে প্রথম ডিজিটাল রথযাত্রার আয়োজন করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ। ছ’টি মহাদেশে এই রথযাত্রা দেখানো হবে।

১৯৬৭ সালে সান ফ্রান্সিসকোতে ইসকনের রথযাত্রার সূচনা করেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। তারপর থেকে প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রথযাত্রা পালন করা হয়। করোনা সংকটের কারণে এবার সেই বিশ্বাস অটুট রেখে রথযাত্রার পরিকল্পনা করেছে ইসকন। জয়পতাকা স্বামী বলেন, ‘মহামারীর বছর হওয়ায় ভক্তরা রাস্তায় বেরোতে পারবেন না এবং বড় করে উৎসব পালন করতে পারবেন না। তাই ভাবনাটা ছিল যে বলদেব এবং সুভদ্রার সঙ্গে সারা বিশ্বের ভক্তদের বাড়ি যাবেন ভগবান জগন্নাথ।’

মায়াপুরে ইসকনের সদর দফতরের কমিউনিকেশন অফিসার সুব্রত দাস বলেন, ‘এটা বিশ্বের প্রথম ডিজিটাল রথযাত্রা হবে। যা ২৩ এবং ২৪ জুন ছ’টি মহাদেশে দেখানো হবে। এটির নাম হবে মার্সি ইন উইলস। ১০৮ টিতে রথ থাকবে।’

ইসকনের মুখপাত্র বলেন, ‘আগামী ২৩ জুন মায়াপুরে উৎসব শুরু হবে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখা যাবে। সকাল ১০ টা নাগাদ ১০৮ দিকে রথ বেরোবে। যে ভক্তদের কাছে কোড আছে, তাঁরা নির্দিষ্ট সময় অনুযায়ী আরতি এবং ভোগ দিতে পারেন। এরপর রথ পরবর্তী যজমানের কাছে যাবে। পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত এরকম চলবে।’ ইসকন কর্তৃপক্ষের আশা, মোটামুটি ৩০,০০০ হাজার পরিবার এই ডিজিটাল রথযাত্রায় অংশ নেবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top