News Flash

  • Home
  • Uncategorized
  • হাতির গতিবিধি নজরদারিতে রেডিও কলার যন্ত্র কিনবে রাজ্য সরকার
Image

হাতির গতিবিধি নজরদারিতে রেডিও কলার যন্ত্র কিনবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ কেরালায় গর্ভবতী হাতির মর্মান্তিক মৃত্যু সম্ভবত ত্রিপুরা সরকারকে নতুন বিষয়ে ভাবতে বাধ্য করেছে৷ কারণ, হাতির গতিবিধি নজরদারির জন্য রেডিও-কলার যন্ত্র ক্রয়ের চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ এ-বিষয়ে মুখ্য বন্যপ্রাণী ওয়ার্ডেন ড় ডি কে শর্মা জানান, রেডিও কলারিং যন্ত্র বহিঃরাজ্য থেকে আনবে ত্রিপুরা সরকার৷ তাঁর দাবি, এতে বন্য হাতির তাণ্ডব থেকে মানুষের প্রাণ এবং সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব হবে৷


তাঁর কথায়, মাদি হাতির গলায় ওই যন্ত্র লাগানো হবে৷ তাতে হাতির পাল কখন কোথায় যাচ্ছে তা সহজে বোঝা যাবে৷ তাঁর দাবি, ওই যন্ত্রটি মাদি হাতির গতিবিধির প্রকৃত অবস্থান সম্পর্কে প্রতি মুহূর্তের তথ্য সরবরাহ করবে৷ তাতে বন দফতরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে৷

তিনি বলেন, ত্রিপুরায় এই প্রথম এ-ধরনের যন্ত্র ব্যবহার করবে বন দফতর৷ কারণ, বর্তমানে ৪২টি বন্য হাতি এবং ৬০টি হাতি বিভিন্ন ব্যক্তির জিম্মায় রয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরার ৮ জেলায় কত সংখ্যাক বন্য হাতি রয়েছে তার সমীক্ষা চলছে৷ এখন খোয়াই এবং গোমতি জেলায় বেশিরভাগ হাতি দেখা যায়৷
এদিন তিনি জানান, ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকার এ ধরনের যন্ত্র ব্যবহার করেছে৷ ডুয়ার্স, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে হাতির উপদ্রব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রেডিও কলার যন্ত্র ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ৷


তিনি বলেন, ত্রিপুরায় হাতির হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ ২০১৯ সালের মে মাসে খোয়াই জেলায় কল্যাণপুরের অধীন উত্তর ঘিলাতলি এডিসি ভিলেজের বিদ্যামোহন চৌধুরীপাড়ায় চিত্তমোহন দেববর্মা (৬২) নামের জনৈক ব্যক্তির হাতির আক্রমণে মৃত্যু হয়েছে৷ গত ডিসেম্বরে দক্ষিণ ঘিলাতলি গ্রামের ওয়াতিলং টিলা এলাকায় গভীর জঙ্গলে বাচ্চা হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এছাড়াও হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির বহু ঘটনা রয়েছে৷
গত ১৫ জুলাই কেন্দ্রীয় বন দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সংসদে সাংসদ প্রতিমা ভৌমিকের প্রশ্ণের জবাবে জানিয়েছিলেন, উত্তর-পূর্বাঞ্চলে ৯,৬৫১টি হাতি রয়েছে৷ তার মধ্যে ত্রিপুরায় ২০১৭ পর্যন্ত ১০২টি হাতির অস্তিত্ব পাওয়া গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top