News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশ ও মিজোরামে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে যথাক্রমে ১৩৫ এবং ১৪০
Image

অরুণাচল প্রদেশ ও মিজোরামে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে যথাক্রমে ১৩৫ এবং ১৪০

গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : অসমের পাশাপাশি প্রতিবেশী অরুণাচল প্ৰদেশ এবং মিজোরামেও বাড়ছে করোনা আক্ৰান্তের সংখ্যা। অরুণাচল প্রদেশে আজ শনিবার নতুন আরও ১৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫-এর। এই খবর দিয়েছেন স্টেট সার্ভেইল্যান্স অফিসার ডা. এন জামপা

ডা. লামপা জানান, মোট আক্রান্তদের মধ্যে ইটানগর ক্যাপিটাল কম্পলেক্সের ১৮, চাংলাং জেলার ৬৪, পূর্ব সিয়াং জেলার ৯,  লোহিত জেলার ৩, লংডিং জেলার ১, লোয়ার দিবাংভ্যালির ৩, নামসাইয়ের ২, তাওয়াঙের ১, তিরাপের ২, পশ্চিম কামেঙের ১২, পশ্চিম সিয়াঙের ১, লোয়ার সিয়াঙের ১ জন৷ অরুণাচল প্ৰদেশে মোট ১৩৫ জন করোনা সংক্ৰমিতের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন৷ বৰ্তমানে ১২১ জন আক্ৰান্তের চিকিৎসা চলছে৷

এদিকে মিজোরামে আজ আরও ১০ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। জানিয়েছে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর। নতুন ১০ জনকে নিয়ে মিজোরামে মোট আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এর মধ্যে  ৯ জন সুস্থ হওয়ার পাশাপাশি সক্রিয় ১৩১ জন রোগী চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গোটা উত্তর-পূর্বাঞ্চলে করোনা-আক্রান্তের সংখ্যা অসমে সর্বাধিক। এই খবর লেখা পর্যন্ত অসমে মোট আক্রান্তের সংখ্যা ৫০০৬, সুস্থ ২০৬৬ এবং ১৯২৮ জন সক্রিয়। এর মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ত্রিপুরায় এই খবর লেখা পর্যন্ত ১,১৮৬টি করোনা মামলার মধ্যে ৬৩৯ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রোগী ৫৪৩ জন। এর মধ্যে তিনজন বহিঃরাজ্যে চিকিৎসাধীন।

তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ৬৮১ জনের মধ্যে ২১৮ জন সুস্থ হয়েছেন। সক্রিয় রোগী ৪৬৩ জন। মেঘালয়ে ৪৪ জন আক্রান্ত হয়েছেন, এই তালিকা দীর্ঘায়িত হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন। একজনের মৃত্যুর পাশাপাশি সক্রিয় রোগীপ সংখ্যা ১০। সিকিমে এখন পর্যন্ত ৭০ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হওয়ার পাশাপাশি ৬৫ জনের চিকিৎসা চলছে। অন্যদিকে নাগাল্যান্ডে করোনা ভাইরাস পজিটিভ মামলা বেড়ে হয়েছে ১৯৮। এর মধ্যে ১২৫ জন সুস্থ হয়েছেন এবং সক্রিয় রোগী ৭৩ জন। তাদের কোহিমা এবং ডিমাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top