News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাবাহিনীর মনোবল ভাঙতে তৎপর কংগ্রেস, বিস্ফোরক দাবি জগত প্রকাশের
Image

সেনাবাহিনীর মনোবল ভাঙতে তৎপর কংগ্রেস, বিস্ফোরক দাবি জগত প্রকাশের

নয়াদিল্লি, ২০ জুন (হি. স.): সীমিত জ্ঞান নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে কংগ্রেস বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাশ জগতপ্রকাশ না ড্ডা।শনিবার মরুরাজ্য রাজস্থানে ভার্চুয়াল জনসংবাদ কর্মসূচি ছিল বিজেপি। সেই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় যখন আমাদের বীর সেনারা পাহারা দিয়ে চলেছে। তখন তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ক্রমাগত টুইট করে চলেছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলটি জিজ্ঞাসা করছে কেন সেখানে সেনাবাহিনী নিরস্ত্র অবস্থায় গিয়েছিল। এর থেকেই প্রমাণিত কংগ্রেসের সীমিত জ্ঞান।কংগ্রেস কি আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে অবহিত নয়।এমন ভাষায় সেনাদের নিন্দা করা হচ্ছে সেই ভাষার প্রয়োগ নির্দিষ্ট একটি পরিবারের।ভারতের মূল্যবোধের সাথে সেই পরিবারের কোনও সম্পর্ক নেই।

শুক্রবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন ভারত ভূখণ্ডে প্রবেশ করেনি চিন।গোটা দেশবাসী এক কন্ঠে প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু কংগ্রেস ক্রমাগত জিজ্ঞেস করে চলেছে, কোথায় কখন, কিভাবে।ভারতীয় সামরিক বাহিনী আকাশপথ, জলপথ এবং স্থলপথে দেশকে সুরক্ষিত রাখতে সক্ষম। রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে জগত প্রকাশ নাড্ডা বলেন, রাজ্যে ২৫ লাখ পিপি ই কিট এবং মাস্ক হারিয়ে গিয়েছে রাজস্থানে।রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে চরম দুর্নীতি চলছে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে কংগ্রেস।আর এদিকে বিজেপির জনগনের সেবায় কাজ করে চলেছে।রাজস্থানে কংগ্রেস সরকার সর্বত্র রাজনীতি করে চলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top