News Flash

  • Home
  • Uncategorized
  • অধিকাংশ পরিযায়ী শ্রমিক নিজ খরচে বাড়ি ফিরেছেন, তোপ সিআইটিইউর
Image

অধিকাংশ পরিযায়ী শ্রমিক নিজ খরচে বাড়ি ফিরেছেন, তোপ সিআইটিইউর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে অধিকাংশ পরিযায়ী শ্রমিক নিজ খরচায় বাড়ি ফিরেছেন৷ তাতে, কেন্দ্রীয় সরকার চরম গাফিলতির পরিচয় দিয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগেন ত্রিপুরার প্রাক্তন পরিবহন এবং সিআইটিইউ রাজ্য শাখার সভাপতি মানিক দে৷ তাঁর সাফ কথা, অপরিকল্পিত এবং ভুলেভারে ছকে দেশব্যাপী লকডাউনের পরিণামে পরিযায়ী শ্রমিক-দের ভুগতে হয়েছে৷


তাঁর কথায়, দেশব্যাপী লকডাউন ঘোষণায় হটকারিতা করেছে কেন্দ্রীয় সরকার৷ সমস্যা সম্পর্কে আগাম চিন্তা না করে, তার সমাধান খুঁজে বের করার আগেই লকডাউন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জীবনে দুর্দশা ডেকে এনেছে৷


তিনি ত্রিপুরা সরকার-কে নিশানা করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় ঘাটতির জন্যই বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা-র সংক্রমণ বেশি পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্য, পরিযায়ী শ্রমিক সহ ত্রিপুরার নাগরিক-রা বহিঃরাজ্যে আটকে গিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছেন৷ তবুও, ত্রিপুরায় করোনা আক্রান্তরা তুলনামূলক সুস্থ রয়েছেন৷ তাঁদের সঠিক চিকিৎসা এবং করোনা পরবর্তী পর্যায়ে আর্থিক বোঝা সামলাতে জীবন-জীবিকা সুনিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকার-কে তিনি দায়িত্ব মনে করে দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top