News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির জমানায় শ্রমজীবি মানুষ বিপাকে পড়ছেন : মানিক সরকার
Image

বিজেপির জমানায় শ্রমজীবি মানুষ বিপাকে পড়ছেন : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ গত ৬ বছরে বিজেপির শাসনে আমাদের দেশের পরিস্থিতি জটিল তেকে জটিতর হয়েছে৷ একের পর এক জনবিরোধী নীতি, পুঁজিপতি-কর্পোরেটদের স্বার্থ র৭া করতে গিয়ে দেশের সরকার কৃষি ও শিল্পে সংকট তৈরি করেছে৷ বর্তমানে সময়ে কোবিড ১৯ সংক্রমন বৃদ্দিতেও দেসের সরকার অনেকটা দায়ী৷ বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার৷

বৃহস্পতিবার আগরতলায় অফিস লেনে সিট্যু রাজ্য কার্যালয়ে প্রয়াত সিট্যু নেতা পিযুস নাগ, কাজল ঘোষ এবং সুব্রত চক্রবর্তীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ এদিন স্মরণ সভার শুরুতেই তিন সিট্যু নেতাকে শ্রদ্ধা জানান মানিক সরকার, সিট্যু রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে, সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত৷

 বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার এদিন কেন্দ্রীয় সরকারকে নানা ইস্যুতে তুলোধুনো করেন৷ তিনি বলেন, আমাদের দেশের পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে৷ গত ৬ বছরে বিজেপি সরকার দেশ পরিচালনা করতে গিয়ে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করছে৷ শ্রমজীবি মানুষ আজ বিপাকে পড়ছেন৷ প্রতিদিন আঘাত আনা হচ্ছে শিল্প ও কৃষির উপর৷ তিনি বলেন, দেশজুড়ে বিভাজনের রাজনীতি চলছে৷ বিচার ব্যবস্থার উপর আক্রমণ আনা হচ্ছে৷ গণতন্ত্র বিপন্ন হচ্ছে৷ কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এদিনও কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করতে ভুলেননি বিরোধী দলনেতা৷ তাঁর মতে, ভারত সরকারের সচেতনার অভাবেই আজ করোনা সংক্রমণ এত বৃদ্ধি পেয়েছে৷ চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার পরেও ভারত সরকার সচেতন না হওযায় এর ফলে এটা বেড়েছে৷ তিনি সরকারের লকডাউন নিয়েও কড়া সমালোচনা করেছেন৷ এদিনের স্মরণসভায় মানিক দে, শংকর প্রসাদ দত্তরাও আলোচনা করেন৷ সামাজিক দূরত্ব বজায় রেখে হয় এদিনে স্মরণসভা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top