News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে নাবালিকা বিক্রি, হাইকোর্টের সুয়োমোটো মামলায় নোটিশের আজ জবাব দেবে রাজ্য সহ সব পক্ষ
Image

রাজস্থানে নাবালিকা বিক্রি, হাইকোর্টের সুয়োমোটো মামলায় নোটিশের আজ জবাব দেবে রাজ্য সহ সব পক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  ত্রিপুরার নাবালিকা রাজস্থানে বিক্রির ঘটনায় উচ্চ আদালত সুয়োমোটো মামলা নিয়েছে৷ ওই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ ত্রিপুরার স্বরাষ্ট্র দফতর, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ, ত্রিপুরা মানবাধিকার কমিশন, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন, ঊনকোটির জেলাশাসক এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশন-কে নোটিশ দিয়েছে৷ আজ বৃহস্পতিবার ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন ভিডিও কনফারেন্সে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সাথে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে৷ ওই নাবালিকাকে সুরক্ষিতভাবে ত্রিপুরায় ফেরত এবং তাকে রাজস্থানে নিয়ে বিক্রির দায়ে জনৈক রাজু দেবনাথকে গ্রেফতার চেয়েছেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ৷

প্রসঙ্গত, ১৪ বছরের এক নাবালিকাকে গত ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে রাজস্থান নিয়ে যাওয়া হয়েছিল৷ তাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়৷ মে মাসে ওই নাবালিকা জনৈক ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে৷ বিষয়টি কেবল মহিলা কমিশনই নয়, শিশু সুরক্ষা কমিশনেও পৌঁছেছিল৷ তদন্ত চলাকালীন ওই নাবালিকা ত্রিপুরার বাসিন্দা বলে দাবি করে৷ তাঁর বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকায় অবস্থিত বলে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ 

এই ঘটনায় ঊনকোটি জেলা পুলিশের সাথে যোগাযোগ করে ওই নাবালিকার ঠিকানা নিশ্চিত করেছে রাজস্থানের মান্দাওয়া পুলিশ৷ নাবালিকাটি পুলিশকে জানিয়েছে, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল৷ তাই, সে পালিয়ে যায়৷ সম্প্রতি পুলিশ তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ তখন তার সোয়াব সংগ্রহ করা হয়েছিল৷ গত ১৬ জুন তার রিপোর্ট পজিটিভ এসেছে৷ রাজস্থানের ঝুনঝুনু থেকে হিন্দুস্থান সমাচার-এর সংবাদদাতা বিডিকে হাসপাতালের পিএমও ডা. শুভকরণ কালের উদ্ধৃতি দিয়ে জানান, মান্দাওয়া থানা থেকে ১৪ বছরের নাবালিকার নমুনা পাঠানো হয়েছিল৷ তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷

আজ ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন, ওই নাবালিকা করোনা আক্রান্ত এবং আড়াই মাসের অন্তঃসত্ত্বা৷ ফলে, তাকে ত্রিপুরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে৷ তাঁর দাবি, কমিশনের একটি টিম আজ ওই নাবালিকার বাড়িতে গিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে৷ তিনি বলেন, ওই নাবালিকাকে রাজু দেবনাথ নামের এক যুবক রাজস্থান নিয়ে গিয়েছিল৷ সেখানে তাকে বিক্রি করে দিয়েছিল৷ পড়াশুনার প্রলোভন দেখিয়ে তাকে রাজস্থান নিয়ে গিয়েছিল রাজু দেবনাথ নামের যুবকটি৷ কিন্তু তার বদ উদ্দেশ্য কী ছিল তা নাবালিকা এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পারেননি, বলেন নীলিমা ঘোষ৷

তাঁর দাবি, রাজস্থান শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সাথে আজ ভিডিও কনফারেন্সে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ পাচারকারী রাজু দেবনাথকে গ্রেফতারের দাবি জানিয়েছি৷ তিনি বলেন, ওই নাবালিকাকে সুরক্ষিতভাবে ত্রিপুরায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে৷ তবে এ মুহূর্তে কিছু জটিলতা রয়েছে৷ কারণ, ওই নাবালিকা এখন করোনায় আক্রান্ত হয়েছে৷ নীলিমা ঘোষের বক্তব্য, রাজস্থান থেকে ওই নাবালিকাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে তোলার সমস্ত চেষ্টা চলছে৷ আগামীকাল হাইকোর্টে এই মামলার শুনানি হবে৷ তখন নাবালিকাটিকে ফিরিয়ে আনার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবগত করা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top