News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
Image

দক্ষিণ কাশ্মীরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.):  দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল দিয়ে নিজের ওপর গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সিআরপিএফ-এর ১৭৮ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম মতি রাম। সিআরপিএফ- এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে সেখানে রোড ওপেনিং পার্টিতে মোতায়েন করা হয়েছিল ওই জওয়ানকে।

বৃহস্পতিবার সকালে গুলির তীব্র আওয়াজ শুনে সহকর্মীরা ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে মতি রাম।দ্রুততার সাথে ওই জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন মতিরাম তা খতিয়ে দেখতে পৃথকভাবে তদন্ত করছে পুলিশ এবং সিআরপিএফ। সিআরপিএফ মুখপাত্র জানিয়েছেন মতি রামের আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top