News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল রেল
Image

চিনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল রেল

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.):  পূর্ব লাদাখের গালওয়ানে চিনা আগ্রাসনের বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ ফুটছে। এমন পরিস্থিতিতে একটি চিনা কোম্পানির সঙ্গে ৪৭১ কোটি টাকার চুক্তি বাতিল করল ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে যে কাজের গতি শ্লথ হওয়ার  কারণেই এই চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে।ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০১৬ সালের জুনে বেজিংয়ের ন্যাশনাল রেলওয়ে রিসার্চ এন্ড ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যালিং এন্ড কমিউনিকেশন গ্রুপ লিমিটেডের চুক্তি করে। কিন্তু আজ সেই চুক্তি থেকে বেরিয়ে এল ভারতীয় রেল।

উল্লেখ করা যেতে পারে, ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতীয় রেলের অধীনস্থ একটি রাষ্ট্রায়াত্ত কোম্পানি। বর্তমানে কানপুর- দীন দয়াল উপাধ্যায় রোড মধ্যে ৪১৭ কিলোমিটার বিস্তৃত রেল লাইনে সিগন্যালিং বসানোর কাজ করছে এই সংস্থা। ডেডিকেটেড ফ্রন্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে চুক্তি করার প্রায় চার বছর পরে মাত্র ২০ শতাংশ কাজ করেছে এই চিনা সংস্থা। তাই বাতিল করা হল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top