News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্যবাহী ট্রেন চলাচল শুরু লামডিং-বদরপুর পাহাড় লাইনে
Image

পণ্যবাহী ট্রেন চলাচল শুরু লামডিং-বদরপুর পাহাড় লাইনে

হাফলং (অসম), ১৮ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে বৃহস্পতিবার থেকে চলছে পণ্যবাহী ট্রেন। গত ১৭ দিন থেকে পাহাড় লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে আজ সকাল থেকে সচল হয়ে উঠেছে পাহাড় লাইন। আগামী ২২ জুন থেকে চলবে যাত্রীবাহী ট্রেন।

গত ১ জুন রাতে মুপা ও মাইবাঙের মধ্যবর্তী ৫৭/০ এবং ৫৭/২ কিলোমিটার অংশে ধস নেমে প্রায় ৮০ মিটার এলাকায় রেলওয়ে ট্র্যাকের নীচের মাটি ধুয়েমুছে যাওয়ার পাশাপাশি প্রায় ২০০ মিটার রেলপথ নিশ্চিহ্ন হয়ে যায়। যার দরুন গত ১৭ দিন থেকে রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর। তবে মুপায় ধস বিধ্বস্ত এলাকায় রেল কর্মী ও ঠিকাদার সংস্থা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগের জায়গা থাকা রেললাইনের অ্যালাইনমেন্ট প্রায় ৩০ মিটার দূরে সরিয়ে ১৮০ মিটার জায়গায় মাটি ভরাট করে নতুন করে রেলপথ নির্মাণ করা হয়ে। এর পর বুধবার প্রথমে পরীক্ষামূলক ভাবে সফলতার সঙ্গে লাইট ইঞ্জিন চালানোর পর আজ সকালে উত্তরপূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেয়। ট্র্যাক সার্টিফিকেট পাওয়ার পর শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল।

উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য জানান, আজ প্রথমে বদরপুর থেকে লামডিংগামী খালি পণ্যবাহী গাড়ি মুপার ধস বিধ্বস্ত এলাকার নতুন ট্র্যাক দিয়ে পার হয়েছে। তার পর লামডিং থেকে আরেকটি পণ্যবোঝাই ট্রেন ওই জায়গা দিয়ে স্বচ্ছন্দে  পার হয়ে যায়। আগামী রবিবার পর্যন্ত এই রেলপথ দিয়ে শুধু পণ্যবাহী ট্রেনই চলাচল করবে। আগামী ২২ জুন অর্থাৎ সোমবার থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য জানান, ২২ জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় আগরতলা থেকে আনন্দবিহারের উদ্দেশে রওয়ানা হবে রাজধানী এক্সপ্রেস। তবে স্থানীয় ভাবে এখনও কোনও যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়নি উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। রেলওয়ে বোর্ড থেকে পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত স্থানীয় ভাবে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না বলেও জানিয়েছেন ভট্টাচার্য।

কোভিড-১৯-এর ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সমগ্র দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ। তবে ২০০ টি বিশেষ ট্রেন চালাচ্ছে রেল বিভাগ। যার মধ্যে রয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top