News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে রাজনৈতিক পট পরিবর্তন, নজর রাখছেন এনপিপি-প্রধান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড
Image

মণিপুরে রাজনৈতিক পট পরিবর্তন, নজর রাখছেন এনপিপি-প্রধান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড

শিলং (মেঘালয়), ১৮ জুন (হি. স.) : মণিপুরে রাতারাতি রাজনৈতিক পট পরিবর্তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সম্ভবত কিছুটা উদ্বিগ্ন। তাই দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কালবিলম্ব না করে মণিপুর ছুটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এনডিএ-এর অন্যতম শরিক দল হিসেবে মণিপুরে রাজনৈতিক সংকটের প্রভাব মেঘালয়েও পড়তে পারে, সেই আশঙ্কাতেই হয়তো তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল হোক চাইছেন এনপিপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এমন-কি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি-প্রধান কনরাড কে সাংমাও সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন।

মণিপুরে দলের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক সাক্ষাৎকারে বলেন, মতবিরোধের জেরেই দলের বিধায়ক তথা মন্ত্রীরা পদত্যাগ করেছেন। তাঁর কথায়, মণিপুরে বিজেপি এবং এনপিপি নেতৃত্বের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। ফলে, তিন বিজেপি বিধায়ক দল ছেড়ে দিয়েছেন। একই কারণে, এনপিপি বিধায়কগণ জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তাঁর দাবি, পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি। মণিপুর এনপিপি নেতৃত্বের সাথে কথাও বলছি ঘন ঘন।

বৃহস্পতিবারের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি তথা কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহাল। তাঁরা ক্রমাগত নজর রাখছেন। তাই দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে মণিপুর সফরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, এনপিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মণিপুরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দলের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top