News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ৪৩ জনের দেহে করোনার সন্ধান, ৩৯ জনই বিএসএফ জওয়ান
Image

রাজ্যে আরও ৪৩ জনের দেহে করোনার সন্ধান, ৩৯ জনই বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্যে আবারও বিএসএফ পরিবারে করোনার থাবা৷ আজ নতুন করে ৪৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে ৩৯ জন বিএসএফ জওয়ান রয়েছে৷ তারা সকলেই বহিঃরাজ্য থেকে ফিরেছেন৷ বাকি চারজনেরও বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷
আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানান, ১২৫০টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে বিএসএফ ৩৪ নম্বর ব্যাটেলিয়ানের ৩ জন, বিএসএফ ১৬৪ ব্যাটেলিয়ানের ৬ জন, বিএসএফ ১২০ ব্যাটেলিয়ানের ৪ জন, বিএসএফ ৭৪ ব্যাটেলিয়ানে ২৬ জন এবং বাকি ৪ জন বহিঃরাজ্য সফর করে এসেছেন৷ তিনি আরও জানান, আজ করোনা আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় ৩০ জন, গোমতী জেলায় ১০ জন, দক্ষিণ জেলায় ২ জন এবং সিপাহীজলা জেলার ১ জন রয়েছে৷ তাতে, এখনও পর্যন্ত রাজ্যে ১১৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ এর মধ্যে ৫৫৬ জন সুস্থ হয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখি হয়ে আজ পুনরায় গতি ধরেছে৷ তবে, সুস্থ হওয়ার হার ক্রমশ বাড়ছে৷ সেক্ষেত্রে শুধু সিপাহিজলা জেলা কিছুটা চিন্তায় রেখেছে ত্রিপুরা সরকারকে৷ কারণ, সারা ত্রিপুরার মধ্যে সিপাহিজলা জেলা সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে৷ তবে ত্রিপুরার প্রবেশদ্বার চোরাইবাড়ি হওয়া সত্ত্বেও উত্তর ত্রিপুরায় সংক্রমণের হার সবচেয়ে কম৷ তাতে স্পষ্ট, সড়কপথে ত্রিপুরায় আগতদের তুলনায় ট্রেনে ফেরত রাজ্যবাসীর দেহেই সবচেয়ে বেশি সংক্রমণ মিলেছে৷ গতকাল ১২৩ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের মধ্যে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে ভরতি রয়েছেন ৬৪ জন এবং হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন ৫৯ জন৷ সুস্থ হয়ে ওঠা রোগীদের আজ ছুটি দেওয়া হয়েছে৷
গত কয়েকদিনের সংক্রমণের তথ্য ঘেঁটে দেখা গেছে, পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা নিম্নমুখি ছিল৷ গত ১২ জুন ৪৮ জন, ১৩ জুন ৮২ জন, ১৪ জুন ৩৩ জন, ১৫ জুন ১০ জন এবং গতকাল ১৬ জুন ৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তেমনি, গত ১৪ জুন ১১৮ জন এবং ১৬ জুন ১২৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷ কিন্তু, আজ পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক পাওয়া গিয়েছে৷


স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কথায়, রেল যাত্রীদের নমুনা পরীক্ষার সংখ্যা কমছে সেই সাথে আক্রান্তের হার নিম্নমুখি হয়েছে৷ আপাতত, অসমের পাহাড় লাইনে ধস পড়ে রেল পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে৷ কিন্তু পুনরায় রেল চালু হলে করোনা সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু, এখন বিমানযাত্রীদের মধ্যে সংক্রমণের হার কিছুটা বেড়েছে৷

এদিকে, এখন পর্যন্ত ত্রিপুরার সিপাহিজলা জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ সরকারি তথ্য অনুযায়ী, সিপাহিজলা জেলায় ৫২৩ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৩৬ জন সুস্থ হয়েছেন৷ ধলাই জেলায় ২০১ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৮৪ জন সুস্থ হয়েছেন৷ গোমতি জেলায় ১১২ জন করোনা আক্রান্তদের মধ্যে ৬১ জন সুস্থ হয়েছেন৷ পশ্চিম জেলায় ১১৯ জন করোনা আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ এবং ১ জন প্রয়াত হয়েছেন৷ দক্ষিণ জেলায় ৮০ জন করোনা সংক্রমিতের মধ্যে ৫৭ জন সুস্থ হয়েছেন৷ ঊনকোটি জেলায় ৫৯ জন করোনা সংক্রমিতের মধ্যে ৪৫ জন সুস্থ, খোয়াই জেলায় ৩০ জন করোনা সংক্রমিতের মধ্যে ২৩ জন সুস্থ এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৪ জন করোনা সংক্রমিতের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top