News Flash

  • Home
  • Uncategorized
  • আশঙ্কা সত্যি করে করোনায় আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী
Image

আশঙ্কা সত্যি করে করোনায় আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.): নেগেটিভ এরপর পজিটিভ এল রিপোর্ট।করোনাভাইরাসে সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।শরীরে তীব্র জ্বর নিয়ে হাসপতালে চিকিৎসাধীন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ইতিমধ্যেই তার একবার করোনা পরীক্ষা হয়েছে। প্রথম পরীক্ষার ফল নেগেটিভ আসে।কিন্তু কোনও রকমের ঝুঁকি না নিয়ে বুধবার ফের তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষায় দেখা যায় করোনা আক্রান্ত বছর ৫৫ সত্যেন্দ্র জৈন।

দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য রবিবার এবং সোমবার একাধিক দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে তিনি পরীক্ষা বাড়ানোর উপর গুরুত্ব দেন। মঙ্গলবার ভোরে শারীরিক অসুস্থতা নিয়ে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বছর ৫৫ দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। ওদিন তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসে। বুধবার ফের তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়। পরে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে জ্বর রয়েছে।দেওয়া হয়েছে অক্সিজেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top