News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে যান দূর্ঘটনায় নিহত এক ব্যক্তি
Image

উদয়পুরে যান দূর্ঘটনায় নিহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুন৷৷ মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর বেলতলি লোকনাথ আশ্রমের সামনে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা৷ শ্যামল দেবনাথ (৩৫) উদয়পুর থেকে দক্ষিণ মুড়াপাড়া চন্দ্রপুর খিল এলাকার নাথ পাড়ার বাড়িতে আসার পথে বুলেরো গাড়িটি গর্জির থেকে উদয়পুর আসছিল৷


তখনই মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানালো মদমত্ত অবস্থা ছিল গাড়ির চালক৷ শ্যামল দেবনাথ পেশাই রাজমিস্ত্রি৷ এই দুর্ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় উদয়পুর ফায়ার সার্ভিসে৷ সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷
চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিতে রেফার করে দেয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত শ্যামল দেবনাথ জিবিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আর কে পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top