News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দফা দাবীতে এডিসি এলাকায় আন্দোলনে যাচ্ছে গণমুক্তি পরিষদ
Image

সাত দফা দাবীতে এডিসি এলাকায় আন্দোলনে যাচ্ছে গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ সাত দফা দাবীতে এডিসি এলাকায় আন্দোলনে নামছি গণমুক্তি পরিষদ৷ সোমবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন, সংগঠনের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা৷ সাংবাদিক সম্মেলনে রাধাচরণ দেববর্মা বলেন, কিছুদিন আগে সংগঠনের কর্ম পরিষদের সভা হয়েছে৷ বিশেষ করে করোনার জন্য গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি৷ করোনার উদ্বেগজনক ভাবে মাত্রা বাড়ছে৷ রাজ্যের খেটে খাওয়া মানুষ মহামারির মতো আর্থিক সংকটের মহামারিতে পড়েছে৷ এই সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে সাত দফা দাবী আমরা উপস্থিত করতে চাইছি৷ আর্থিক ভাবে যেমন কিছুটা সুরাহা মিলবে৷


এই দাবীগুলিকে সামনে রেখে ১৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আন্দোলন জারি থাকবে৷ ৫৮৭ টি ভিলেজ কমিটি, ১০০টি গ্রাম পঞ্চায়েতসহ বিভিন্ন জায়গায় গণমুক্তি পরিষদের আন্দোলন করবে৷ দাবীগুলির মধ্যে রয়েছে, যাদের আয়কর দিতে হয়না সেই পরিবারকে দশকেজি চাল মাথাপিছু প্রতিমাসে, সাড়ে সাত হাজার টাকা পরিবার পিছু প্রতিমাসে দেয়া৷ রেগার মজুরী বাড়ানো৷ কাজ দেওয়ার ব্যবস্থা করা৷ কাজ করলেই হবে না৷ রেগাতে কাজ হচ্ছে কিন্তু মজুরী পাওয়া যাচ্ছে না৷ রেগার কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে মজুরী দিতে হবে৷ কিছু কিছু ক্ষেত্রে দলবাজী করা হচ্ছে৷ রেগর কাজ সবাইকে দিতে হবে৷ যাদের রেশন কার্ড বা জব কার্ড নাই তাদেরও কাজ দেওয়া হোক৷


সাংবাদিক সম্মেলনে জীতেন্দ্র চৌধুরী রাজ্যে করোনা মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকারের কিছু কিছু ক্ষেত্রে গাফিলতির উল্লেখ করেছেন৷ বিশেষ করে বহিঃরাজ্য ও বিদেশ থেকে যারা রাজ্যে আসছেন তাদের সকলের নমুনা পরীক্ষা করা হচ্ছে না৷ তাতে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে বাড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন জীতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top