News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ থেকে আরও ২৩০ জন নাগরিক ১৮ জুন রাজ্যে ফিরছেন
Image

বাংলাদেশ থেকে আরও ২৩০ জন নাগরিক ১৮ জুন রাজ্যে ফিরছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা আরও ২৩০ জন ত্রিপুরার নাগরিককে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক৷ আগামী ১৮ জুন তাঁরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে রাজ্যে ফিরবেন৷


এ-বিষয়ে আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ইতিপূর্বে বাংলাদেশ থেকে ১০৬ জন ত্রিপুরার নাগরিক বিদেশ মন্ত্রকের সহায়তায় রাজ্যে ফিরেছেন৷ গত ২৮ মে তাঁরা আগরতলা আইসিপি দিয়ে ত্রিপুরায় এসেছেন৷ আরও ২৩০ জনকে ত্রিপুরায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক৷ তিনি জানান, বিদেশ মন্ত্রক এক চিঠিতে জানিয়েছে, আগামী ১৮ জুন ওই ২৩০ জন ত্রিপুরার নাগরিক রাজ্যে ফিরবেন৷ তাঁরা বিভিন্ন কারণে বাংলাদেশে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন৷


প্রসঙ্গত, প্রথম দফায় বাংলাদেশ ফেরত ১০৬ জন ত্রিপুরার নাগরিকদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ শুধু তা-ই নয়, তাঁদের সংস্পর্শে গিয়ে ৬ জন বিএসএফ, একজন চিকিৎসক সহ আগরতলা আইসিপি-তে ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় বাংলাদেশ ফেরত সকলকেও প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হবে৷ এছাড়া সকলের নমুনাও সংগ্রহ করবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top