News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির
Image

আইজিএম হাসপাতালে যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ জাতীয় রক্তদান দিবস উপলক্ষে রবিবার আগরতলা আইজিএম হাসপাতালে যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা , বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি টিংকু রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ আইজিএম হাসপাতালে ব্লাড ব্যাংকে আয়োজিত রক্তদান শিবিরের ব্যাপক সংখ্যায় যুব মোর্চার কর্মীরা রক্তদানে এগিয়ে আসেন৷

সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন রক্তদান শিবিরে সামিল হন তারা৷ জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রথম সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, রক্তদান সবচেয়ে মহৎ দান এর প্রদান আর কিছুই হতে পারে না৷ রক্তদানের মধ্য দিয়ে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব৷ রক্তদাতা মুমূর্ষ রোগীর কাছে ঈশ্বর সমতুল্য৷ বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও রক্তের বিকল্প এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি, কোন ল্যাবরেটরীতে রক্ত তৈরি করা সম্ভব নয়৷ একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের জোগান দেওয়া সম্ভব৷ সামাজিক জীব হিসাবে রক্তদান প্রত্যেকটি মানুষের দায়িত্ব ও কর্তব্য বলে তিনি উল্লেখ করেন৷ সামাজিক দায়িত্ববোধের কথা মাথায় রেখেই যুবসমাজকে রক্তদানে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

শুধুমাত্র জাতীয় রক্তদান দিবসে রক্তদান শিবির সংঘটিত করলে চলবেনা বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবির সংগঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ রক্তদানে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সামাজিক এবং অন্যান্য সংগঠনগুলিকে শামিল করার প্রতি গুরুত্বারোপ করেছেন বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা৷ জাতীয় রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি টিংকু রায় বলেন রক্তদান শুধুমাত্র অপরের কল্যাণ এর জন্য নয় রক্তদান করলে নিজের শরীর এরও কল্যাণ হয়৷ জাতীয় রক্তদান শিবিরে আইজিএম হাসপাতালে যুব মোর্চার থেকে রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের তিনি প্রশংসা করেন৷ রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান সংগঠিত করার ওপরও তিনি আহ্বান জানিয়েছেন৷ আইজিএম হাসপাতালে রক্তদান শিবির কে কেন্দ্র করে যুব মোর্চার উদ্ভিদের মধ্যে রবিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top