News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত চৌকিতে খাদ্যের সংকট, যোগাযোগের অপ্রতুলতার দরুণ হেলিকপ্ঢারে পৌঁছল সামগ্রী
Image

সীমান্ত চৌকিতে খাদ্যের সংকট, যোগাযোগের অপ্রতুলতার দরুণ হেলিকপ্ঢারে পৌঁছল সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ গত কয়েকদিনের বর্ষণে রাজ্যের পাহাড়ি এলাকা রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব থাকার বিএসএফ জওয়ানরাও মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন৷ রেশন সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না৷


রবিবার বিএসএফ-এর ৮৬ নং ব্যাটেলিয়ানে সদর কার্যালয় আমবাসা থেকে হেলিকপ্ঢারে করে প্রত্যন্ত মালদা কুমার পাড়া বিওপিতে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷ ডলুবাড়ি হেলিপ্যাড থেকে ৫ বার হেলিকপ্ঢার উঠানামা করেছে৷ জানা যায়, মালদা কুমার পাড়া বিওপি সহ আরও একটি বিওপিতে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না৷ তাতে জটিল সমস্যায় পড়েন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷ শেষ পর্যন্ত হেলিকপ্ঢারের মাধ্যমে বিওপিতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়৷ জানা গেছে, ঐ সব এলাকায় বসবাসকারী উপজাতি অংশের মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন৷


প্রশাসন জরুরি ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার এবং রেশন সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঐ সব এলাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে৷ ঐ এলাকায় ম্যালেরিয়া কিংবা অন্য কোনো রোগের প্রার্দুভাব দেখা দিলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে উঠবে বলে ধাবণা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top