News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আন্দোলনে চাকুরিচ্যুত শিক্ষকরা পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

ফের আন্দোলনে চাকুরিচ্যুত শিক্ষকরা পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ আজ ফের চাকরিচ্যুত শিক্ষকরা আন্দোলনে নেমেছিলেন৷ পুলিশ তাঁদের বলপূর্বক সরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এদিন গান্ধী মূর্তির পাদদেশে একাংশ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা বিক্ষোভ প্রদর্শন করেন৷ পুলিশ তাঁদের গ্রেফতার করেছে৷ তাঁদের গ্রেফতার করার সময় ধস্তাধস্তি হয়েছে৷


আদালতের রায়ে ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরী বাতিল হয়েছে৷ অ্যাডহক ভিত্তিতে তাঁদের চাকরীর মেয়াদ ছিল চলতি ইংরেজি বছরের ৩১ মার্চ পর্যন্ত৷ চাকরি হারানোর পর তাঁরা বিভিন্ন সময়ে আন্দোলনে নেমেছেন৷ করোনা-র প্রকোপে তাঁরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে ঝাঁপাতে পারছেন না৷ তবুও তাঁরা বিভিন্ন সময়ে আন্দোলনমুখী হন৷


আজ শুক্রবার বৃষ্টিভেজা দিনে প্রায় ৭০-৮০ জন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা গলায় প্ল্যা-কার্ড ঝুলিয়ে গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে স্লোগান দিতে থাকেন৷ কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর পুলিশ তাঁদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানায়৷ কিন্তু তাঁরা তাতে সম্মত হননি৷ ফলে ওই স্থানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে৷

আন্দোলনকারীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য আগরতলা-এয়ারপোর্ট রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে৷ বৃষ্টিতে ভিজেই তাঁরা আন্দোলন চালিয়ে যেতে চাইছিলেন৷ কিন্তু পুলিশ তাঁদের বলপূর্বক গাড়িতে তুলেছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভ প্রদর্শনকারীরা৷ জনৈক চাকরিচ্যুত শিক্ষকের কথায়, শান্তিপূর্ণভাবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে আমরা দাবি আদায়ে আন্দোলন করছিলাম৷ কিন্তু পুলিশ বলপূর্বক আমাদের গ্রেফতার করেছে৷ দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করেছে৷
এদিন ওই আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তুলতে তাঁদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে৷ আবহাওয়া খারাপ থাকায় পুলিশের ওই আন্দোলন থামাতে বেগ পেতে হয়েছে৷ তবে আজকের মতো চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন থামাতে পুলিশ সক্ষম হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top