News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা আইসিপিতে ২৪২ জনের নমুনা সংগ্রহ
Image

আগরতলা আইসিপিতে ২৪২ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) কর্মরত বিএসএফ এবং ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্মীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে৷ গত দুদিনে ২৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আইসিপি-তে করোনা আক্রান্তের সন্ধান পাওয়ায় অন্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে৷ আপাতত আইসিপি বন্ধ রয়েছে৷ ফলে, পণ্য আমদানি বন্ধ এবং যাত্রীরা বাংলাদেশে ফিরে যেতে পারছেন না৷


আগরতলা আইসিপি-তে চিকিৎসক ও বিএসএফ সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকদের থেকেই সংক্রমণ ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷ বাংলাদেশ ফেরত ১০৬ জনের মধ্যে ১০ জন ত্রিপুরার নাগরিকের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷ এর পরই সেখানে কর্মরত স্বাস্থ্য কর্মী, বিএসএফ, ইমিগ্রেশন ও ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্মীদের নমুনা সংগ্রহে আরও ৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদের মধ্যে ৬ জন বিএসএফ জওয়ান রয়েছেন৷


এর পরই আগরতলা আইসিপি বন্ধ করে দেওয়া হয়েছে৷ অবশ্য, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ৪৮ ঘণ্টার জন্য স্থলবন্দর বন্ধ করা হয়েছিল৷ কিন্তু বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল পর্যন্ত আইসিপি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যে আইসিপি-তে জীবাণুনাশক ছড়ানো হয়েছে৷ এছাড়া, গতকাল ১২৬ জন এবং আজ ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ সম্ভবত তাঁদের সকলের রিপোর্ট আসার পর আইসিপি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top